আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

১ম মিশিগান বইমেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আজ

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০২:১৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০২:১৩:৫২ অপরাহ্ন
১ম মিশিগান বইমেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আজ
ওয়ারেন, ১২ অক্টোবর :  প্রথমবারের মতো মিশিগানে আয়োজন করা হচ্ছে এক অনন্য সাহিত্য ও সংস্কৃতির উৎসব “১ম মিশিগান বইমেলা”। এ উপলক্ষে আজ রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ওয়ারেন সিটির ১১৭০১ ইস্ট টুয়েলভ মাইল রোডে বইমেলার কার্যকরী কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বইমেলার আহ্বায়ক দেবাশীষ মৃধা।
মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে এই প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য “মিশিগান বইমেলা” আগামী ৮ ও ৯ নভেম্বর (শনিবার ও রবিবার) ১১৭০১ ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই বইমেলাকে কেন্দ্র করে সাজানো হয়েছে নানা বর্ণিল আয়োজন। এর মধ্যে রয়েছে কবিমেলা ও সাহিত্য আলোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণিত প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “অর্থহীন”-এর লাইভ কনসার্ট (টিকিট প্রযোজ্য শুধুমাত্র কনসার্টের জন্য)। সাথে থাকবে সুস্বাদু দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের দোকান, এবং বইপ্রেমীদের মিলনমেলা।
বইমেলা আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাহিত্যিক ও সাংস্কৃতিক চেতনা বিস্তারের লক্ষ্যেই এই আয়োজন। তাঁরা মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে অবস্থানরত বাঙালি পাঠক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক সবাইকে এই মিলনমেলায় যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন