আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

আটলান্টিক সিটিতে জর্জ  ফ্লয়েড স্মরণে স্মরণসভা  

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ০৯:৪৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ০৯:৪৪:১০ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে জর্জ  ফ্লয়েড স্মরণে স্মরণসভা  
আটলান্টিক সিটি, ২৫ মে : কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ  ফ্লয়েডের মর্মান্তিক হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী স্মরণে আটলান্টিক সিটিতে স্মরণসভা ও আন্তঃধর্মীয়  প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার দুপুরে  সিটি হলের সামনের কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত স্মরণসভায় আটলান্টিক সিটি কাউন্সিলের সভাপতি অ্যারন রেনডলফ, সহসভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক কাউন্টির কমিশনার কারেন ফিৎজপেট্রিক , ফাদার ষ্টেফারড মিলার, ইমাম আমিন মোহাম্মদ, জোনাথন ক্রেমার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য  সুব্রত চৌধুরীসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আটলান্টিক সিটি কাউন্সিলের সহসভাপতি কলিম শাহবাজ এর উদ্যোগে এই স্মরণ সভা ও আন্ত:ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়। কলিম শাহবাজের সঞ্চালনায়   স্মরণসভায় বক্তারা জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডের তীব্র  নিন্দা জানিয়ে এধরনের গর্হিত কাজ চিরতরে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট  সকলের প্রতি আহবান জানান। জর্জ  ফ্লয়েডের  স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় দুই মিনিট
 নীরবতা পালন করা হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২