আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ
৩০ হাজার নবজাতকের পরিবার পাবে নগদ সহায়তা

সারা মিশিগানে ‘আরএক্স কিডস’ কর্মসূচি সম্প্রসারিত হচ্ছে

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১২:৫৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১২:৫৭:৫৮ পূর্বাহ্ন
সারা মিশিগানে ‘আরএক্স কিডস’ কর্মসূচি সম্প্রসারিত হচ্ছে
ছবি : পিক্সাবে

ল্যান্সিং, ১৫ অক্টোবর : নতুন বাবা-মায়ের আর্থিক সহায়তার উদ্দেশ্যে ফ্লিন্টে শুরু হওয়া “আরএক্স কিডস (Rx Kids)” কর্মসূচি এখন সারা মিশিগানে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হতে চলেছে। রাজ্য আইনসভা আগামী তিন বছরে রাজ্যের আরও সম্প্রদায়ে এই কর্মসূচি সম্প্রসারণের জন্য নতুন বাজেট থেকে ২৭০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে।
বর্তমানে স্থানীয় সরকার ও জনহিতকর তহবিলের সমন্বয়ে পরিচালিত এই কর্মসূচির আওতায় গর্ভাবস্থায় মায়েদের এককালীন ১,৫০০ ডলার এবং শিশুর জন্মের পর প্রথম ছয় থেকে বারো মাস পর্যন্ত প্রতি মাসে ৫০০ ডলার করে প্রদান করা হয়। কর্মসূচিটি প্রতিষ্ঠা করেন ফ্লিন্ট জল সংকটের সময় আলোচিত শিশু বিশেষজ্ঞ ড. মোনা হান্না। রাজ্য বাজেটে তহবিল বৃদ্ধির ফলে প্রতি বছর প্রায় ৩০ হাজার শিশুর বাবা-মা এই সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে, যা মিশিগানে বার্ষিক জন্ম নেওয়া শিশুর প্রায় এক-তৃতীয়াংশ।
“সবচেয়ে আনন্দের বিষয় হলো এটি একটি দ্বিদলীয় সমর্থনপ্রাপ্ত উদ্যোগ,” বলেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের দারিদ্র্য সমাধান কর্মসূচির সহপরিচালক লুক শেফার। “যখন রাজনীতিতে বিভাজন প্রবল, তখন এমন একটি উদ্যোগ দেখা সত্যিই আশাব্যঞ্জক, যা সবাই সমর্থন করছে।”
বর্তমানে Rx Kids কর্মসূচিটি রাজ্যের ১১টি সম্প্রদায়ে কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে ফ্লিন্ট, কালামাজু, পূর্ব আপার পেনিনসুলার পাঁচটি কাউন্টি, ক্লেয়ার কাউন্টি, পন্টিয়াক, হ্যাজেল পার্ক এবং রয়েল ওক টাউনশিপ।
ফ্লিন্টে পরিচালিত গবেষণায় দেখা গেছে, কর্মসূচি শুরুর পর কম ওজনের শিশুজন্মের হার ২৭% এবং অকাল জন্মের হার ১৮% হ্রাস পেয়েছে। পাশাপাশি নতুন মায়েদের মধ্যে আবাসন স্থিতিশীলতা ও খাদ্যপ্রাপ্তিতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। “এই কর্মসূচি কার্যকর প্রমাণিত হয়েছে বলেই এটি দ্বিদলীয় সমর্থন পেয়েছে,” বলেন ড. হান্না। “আরএক্স কিডস কাজ করে, এটি আমাদের প্রমাণিত সাফল্য।” তবে সমালোচকও রয়েছেন। মিশিগান হাউস স্পিকার ও রিপাবলিকান নেতা ম্যাট হল মন্তব্য করেছেন, “আমি ব্যক্তিগতভাবে এই কর্মসূচির বড় ভক্ত নই, তবে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই এটি বাজেটে স্থান পেয়েছে।”
এখনও নির্ধারিত হয়নি, পরবর্তী ধাপে কোন কোন নতুন এলাকায় কর্মসূচিটি চালু হবে। ওয়েইন কাউন্টিতে এটি চালুর বিষয়ে কাউন্টি কমিশনের অনুমোদনের অপেক্ষা রয়েছে, যদিও ডিয়ারবর্ন ইতিমধ্যেই ১ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান পেয়েছে। তবে ডেট্রয়েটে এই কর্মসূচি চালু করতে বিলম্ব হচ্ছে। ড. হান্না জানিয়েছেন, শহরটির বিপুল জনগোষ্ঠীর কারণে প্রয়োজনীয় তহবিলের পরিমাণও বেশি হবে।
তবুও আশাবাদী শেফার বলেন, “ডেট্রয়েট সিটি কাউন্সিল ও নতুন নির্বাচিত মেয়রের সহায়তায় খুব শিগগিরই এই কর্মসূচি শহরজুড়ে চালু করা সম্ভব হবে।”
Source : http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু