আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি

অবার্ন হিলসে সড়ক দুর্ঘটনায় ডেট্রয়েটের এক নারী নিহত

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:১৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০১:১৩:৪৮ পূর্বাহ্ন
অবার্ন হিলসে সড়ক দুর্ঘটনায় ডেট্রয়েটের এক নারী নিহত
অবার্ন হিলস, ১৬ অক্টোবর : মঙ্গলবার রাতে অবার্ন হিলসের ওপডাইক রোড পার হওয়ার সময় দুটি গাড়ির ধাক্কায় ডেট্রয়েটের এক নারী নিহত হয়েছেন।
অবার্ন হিলস পুলিশ বিভাগ জানায়, রাত ৯টা ১৮ মিনিটের কিছু পরে পন্টিয়াক রোডের উত্তরে ওপডাইক রোড এলাকায় পথচারী দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ৪৭ বছর বয়সী ওই নারীকে রাস্তায় গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ভুক্তভোগী গাঢ় রঙের পোশাক পরা ছিলেন। এতে রাতের অন্ধকারে চালকদের পক্ষে তাকে দেখা কঠিন হতে পারে বলে মনে করছে পুলিশ।
জড়িত দুটি গাড়ির চালকই তদন্তে সহযোগিতা করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওকল্যান্ড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে অবার্ন হিলস পুলিশ বিভাগের ডেপুটি চিফ স্কট ম্যাকগ্রা বলেন, ভুক্তভোগীর নাম বা অ্যালকোহল কিংবা মাদকসেবন সংশ্লিষ্টতা বিষয়ে মন্তব্য করার মতো অবস্থায় তারা এখনো নেই। তদন্ত চলছে। যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, তাদের অবার্ন হিলস পুলিশ বিভাগের (২৪৮) ৩৭০–৯৪৬০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত