আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে সভা অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:৪০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০১:৪০:১৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে টিম স্মলের সমর্থনে সভা অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ১৬ অক্টোবর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী টিম স্মলের প্রার্থীদের সমর্থনে বিজনেস এসোসিয়েশন অব আটলান্টিক সিটির উদ্যোগে এক সভা গতকাল বুধবার সন্ধ্যায় স্হানীয় একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মাহবুব রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরু রাজা চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব‍্য রাখেন জহিরুল ইসলাম বাবুল,শহীদ খান, ফরহাদ সিদ্দিক প্রমুখ।
বক্তারা আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে টিম স্মলের প্রার্থীদের সহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদেরকে বি কলামে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মেয়র মার্টি স্মল তাঁর প‍্যানেলের প্রার্থীদেরকে সমর্থন জানানোয় ব‍্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান। সভায় আটলান্টিক সিটির বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা অংশগ্রহন করেন।
উল্লেখ‍্য, টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকিনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ