আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

সম্প্রীতির বন্ধনে বেংগল ক্লাবের পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:৫০:১৬ পূর্বাহ্ন
সম্প্রীতির বন্ধনে বেংগল ক্লাবের পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ১৬ অক্টোবর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বেংগল ক্লাবের উদ্যোগে সম্প্রীতির বন্ধনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সিটির ২৭২১ আর্কটিক এভিনিউর বেংগল ক্লাব ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রীতি, আড্ডা এবং পূজার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন।
সূচনা বক্তব্যে বেংগল ক্লাবের সাধারণ সম্পাদক কাজল সরকার বলেন, “দুর্গাপূজার মাধ্যমে যে আনন্দ ও একতার চেতনা তৈরি হয়েছে, সেই চেতনাকে আরও দৃঢ় করা এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের উদ্দেশ্য।” ক্লাবের সভাপতি রানা কবির পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লব দাশ, কাঞ্চন চৌধুরী , কাঞ্চন বল, জয়শ্রী দে, সুব্রত চৌধুরী, বিদ্যুৎ দাশ প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সুব্রত চৌধুরী। সংগীত পরিবেশন করেন সান্তনা রায় চৌধুরী, নীলাদ্রি চৌধুরী, দীপংকর মিত্র, শ‍্যামলী রায়, আসিফ, লিখন প্রমুখ। বাদ‍্যযন্ত্রে সহায়তা করেন সজল চক্রবর্তী, বাদল বাড়ৈ।
বেংগল ক্লাবের কর্মকর্তা জয়দেব কর্মকার, সুরজিত চৌধুরী মিলটন, মৃদুল চক্রবর্তী, বাদল বাড়ৈ, হেলাল, হাসান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় ।
পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করায় অনুষ্ঠানটি সম্প্রীতি সমাবেশের রূপ নেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির