আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

ইঙ্গাম কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:৫৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:৫৯:০৪ পূর্বাহ্ন
ইঙ্গাম কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৩
বাথ টাউনশিপ, ১৭ অক্টোবর : বৃহস্পতিবার বিকেলে ইঙ্গাম কাউন্টিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বাথ টাউনশিপের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টার দিকে ল্যান্সিং থেকে প্রায় ১৩ মাইল উত্তর-পূর্বে ক্লার্ক ও পিকক সড়কের সংযোগস্থলে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা তিনজনকেই ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ঘটনাটি তদন্ত করছে। বাথ টাউনশিপের অগ্নিনির্বাপণ ও পুলিশ বিভাগসহ আশপাশের বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট FlightAware.com অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে একটি হকার ৮০০ টুইন-জেট বিমান ব্যাটল ক্রিকের কেলগ ফিল্ড এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। প্রায় ১৫২ মাইল উত্তর-পশ্চিমে উড়ার পর ওই এলাকায়ই বিমানটির ফ্লাইট ট্র্যাক শেষ হয়ে যায়। ওয়েবসাইটের তথ্যে বলা হয়, বিমানটি ব্যাটল ক্রিকে ফিরে আসার কথা ছিল। টাউনশিপ জানিয়েছে, তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল