আমেরিকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

ম্যাকম্ব টাউনশিপে গুলির ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১২:৪৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১২:৪৯:২৩ অপরাহ্ন
ম্যাকম্ব টাউনশিপে গুলির ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ
ম্যাকম্ব টাউনশিপ, ১৭ অক্টোবর : ম্যাকম্ব টাউনশিপে মঙ্গলবার সকালে এক ব্যক্তিকে গুলি করে আহত করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তার জন্য জনসাধারণের কাছে তথ্য চেয়েছে কর্তৃপক্ষ।
ম্যাকম্ব কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন পাতলা গড়নের পুরুষ, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি থেকে ৫ ফুট ৮ ইঞ্চি। তাকে ২০২০–২০২২ সালের একটি কালো ফোর্ড এস্কেপ গাড়িতে করে পালাতে দেখা গেছে। গাড়িটিতে একটি চুরি করা লাইসেন্স প্লেট ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০টা ১৮ মিনিটে, ২৪ মাইল ও ফস রোডের সংযোগস্থলের কাছে একটি বাড়িতে। গুলি চালানোর পর সন্দেহভাজনকে ওয়েলিংটন ভ্যালি ড্রাইভ থেকে পূর্বদিকে ২৪ মাইল রোডে পালিয়ে যেতে দেখা যায়।
তদন্তকারীরা জানিয়েছেন, এলাকার নজরদারি ক্যামেরায় সকাল ৮টা ২২ মিনিটে সন্দেহভাজনকে অস্ত্রসহ দেখা গেছে এবং সকাল ৯টা ৩০ মিনিটে তাকে ভুক্তভোগীর বাড়ির উঠোনে প্রবেশ করতে দেখা যায়।
কর্তৃপক্ষ এখনও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। যে কেউ ঘটনার বিষয়ে তথ্য জানলে ম্যাকম্ব কাউন্টি শেরিফের অফিস ডিটেকটিভ ব্যুরোর (৫৮৬) ৩০৭-৯৩৫৮ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা