আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্কের উদ্বোধন

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০২:১৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০২:১৭:৩৮ পূর্বাহ্ন
নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্কের উদ্বোধন
নিউইয়র্ক, ১৮ অক্টোবর: প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে মানবসেবামূলক কর্মকাণ্ডে নতুন মাইলফলক স্থাপন করেছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (Lions Clubs International)।
গত ১৫ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জনপ্রিয় সানাই রেস্টুরেন্টে ডিস্ট্রিক্ট ২০-আর২-এর আয়োজনে এক জাঁকজমকপূর্ণ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে “নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক হাসান খান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও কমিউনিটি নেতা আহমেদ সোহেল। যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান ও তাহমিনা সুইটির সমন্বয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীরা।
বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংগঠনের অংশ হিসেবে নবগঠিত এই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে চার্টার লাভ করেছে। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রায় ৪৬,০০০ ক্লাব এবং ১৪ লক্ষাধিক সদস্য নিয়ে কাজ করছে।
“We Serve” — এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে সংগঠনটি বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে।
নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক কোনো বিদ্যমান সংগঠনের সমান্তরাল নয়; এটি একটি নতুন চার্টার্ড ক্লাব, যার লক্ষ্য প্রবাসী বাংলাদেশি ও বৃহত্তর কমিউনিটিকে মানবসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর গভর্নর লায়ন আসেফ বারি টুটুল, যিনি প্রায় এক দশক পর বাংলাদেশি কমিউনিটিতে নতুন একটি চার্টার্ড ক্লাব অনুমোদনের ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা সবসময় সমাজসেবায় এগিয়ে। নিউ হরাইজন লায়ন্স ক্লাব অব নিউইয়র্ক প্রবাসে মানবসেবার নতুন অধ্যায় সূচনা করবে।”
এসময় সাধারণ সম্পাদক আহমেদ সোহেল ক্লাবের নতুন নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নতুন নির্বাহী কমিটির  নেতৃবৃন্দ হচেছন সভাপতি তারেক হাসান খান, সাধারণ সম্পাদক আহমেদ সোহেল, সহ-সভাপতি নাঈম আহমেদ, জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ হুদা সরওয়র চৌধুরী, পরিচালকবৃন্দ  গিয়াস আহমেদ, এম এম শাহীন, মোঃ খালেক, মোহাম্মদ হোসেন কামাল , কোষাধ্যক্ষ মুস্তাক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক: তাহমিনা সুইটি (অ্যাডমিন), সাজ্জাদ  রহমান খান (প্রজেক্ট), সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক রুমি, নারী বিষয়ক সম্পাদক ফারহানা খান,  টেল টুইস্টার মহাব্বত আখন্দ,  ক্লাব সার্ভিস  বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্যবৃন্দ আব্দুল আলিম মিয়া পাখি, শাহজাহান চৌধুরী, গোলাম হোসেন মোসলেহ উদ্দিন, আবু পাশা, তাওহীদ মাহবুব মুন্না ।
সভাপতি তারেক হাসান খান ও সাধারণ সম্পাদক  আহমেদ সোহেল  সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা বিশ্বাস করি, নিউ হরাইজন লায়ন্স ক্লাব  অব নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্ব বিকাশ ও মানবসেবার কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নেবে। আপনাদের সহযোগিতায় এই যাত্রা হবে আরও অর্থবহ।” 
সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেবিবিএ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও মুলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, লায়ন্স মুনমুন হাসিনা বারী। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আহসান হাবিব, নঈম আহমেদ, মোঃখালেক, জামিল হোসেন, সাজ্জাদুর রহমান খান, তাহমিনা সুইটি প্রমুখ। সাংবাদিক সম্মেলনের শেষে উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।সাংবাদিক সম্মেলন শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ