আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা

জীবননগরে মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হাসাদহ চ্যাম্পিয়ন 

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০২:৩৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০২:৩৮:৪০ পূর্বাহ্ন
জীবননগরে মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হাসাদহ চ্যাম্পিয়ন 
জীবননগর (চুয়াডাঙ্গা), ১৮ অক্টোবর : জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাসাদহ ২–১ গোলে শাখারিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে মিনাজপুর হাই স্কুল মাঠে মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদির, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, “সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধি। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে নয়, মেধাকেও বিকশিত করে। যে কেউ খেলাধুলার আয়োজন করলে আমরা সবসময় তাদের পাশে থাকব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মিলন হোসেন, মো. সোহেল রানা, মহসিন আলী সহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার

শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার