আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

জীবননগরে মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হাসাদহ চ্যাম্পিয়ন 

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০২:৩৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০২:৩৮:৪০ পূর্বাহ্ন
জীবননগরে মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হাসাদহ চ্যাম্পিয়ন 
জীবননগর (চুয়াডাঙ্গা), ১৮ অক্টোবর : জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাসাদহ ২–১ গোলে শাখারিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে মিনাজপুর হাই স্কুল মাঠে মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদির, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, “সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধি। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে নয়, মেধাকেও বিকশিত করে। যে কেউ খেলাধুলার আয়োজন করলে আমরা সবসময় তাদের পাশে থাকব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মিলন হোসেন, মো. সোহেল রানা, মহসিন আলী সহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক