আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল
নাশকতা প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা, সরকারের সতর্কবার্তা

আগুনে স্তব্ধ শাহজালাল বিমানবন্দর, রাতেই আবার সচল আকাশপথ

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ১১:৩৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ১১:৩৮:১৫ পূর্বাহ্ন
আগুনে স্তব্ধ শাহজালাল বিমানবন্দর, রাতেই আবার সচল আকাশপথ
আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন বিমানবন্দরের কার্গো ভিলেজ/ছবি : ঢাকা পোস্ট

ঢাকা, ১৮ অক্টোবর : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে সন্ধ্যার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার রাত ৮টা ৪০ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেবিচক জানায়, “ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ে আগুন সম্পূর্ণ নিভে গেছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আগুনের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যাত্রী ও সাধারণ জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্য কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এদিকে, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়ে নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে জারি করা এক পৃথক বিবৃতিতে সরকার জানায়, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সরকারের বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয়, এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে সরকার তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির