আমেরিকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হ্যামট্রাম্যাক প্রার্থীদের সঙ্গে বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রাণবন্ত মিট অ্যান্ড গ্রিট

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৩:২২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৩:৫৬:৫২ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক প্রার্থীদের সঙ্গে বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রাণবন্ত মিট অ্যান্ড গ্রিট
ওয়ারেন, ১৯ অক্টোবর : আসন্ন হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশি-আমেরিকান প্রার্থীদের নিয়ে গতকাল রাতে বাংলা প্রেসক্লাব মিশিগানের আয়োজনে এক “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠিত হয়।  ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে  অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ, কাউন্সিলম্যান পদপ্রার্থী নাইম চৌধুরী ও আবু মুসা। তাঁরা আসন্ন নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ বলেন, “হ্যামট্রাম্যাকের উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে সবাইকে সঙ্গে নিয়ে একটি অংশগ্রহণমূলক সিটি প্রশাসন গড়ে তোলা।”
কাউন্সিলম্যান পদপ্রার্থী নাইম চৌধুরী বলেন, “হ্যামট্রাম্যাক আজ বহুজাতিক শহর। এখানে বাংলাদেশি কমিউনিটি একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সেই শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে উন্নয়ন ও ঐক্যের রাজনীতি করতে চাই।”
অন্য প্রার্থী আবু মুসা বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত হোক। স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব এখন সময়ের দাবি।”

বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক সমাপনী বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য প্রার্থীদের ও কমিউনিটির মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা সবাই মিলে ভবিষ্যতের জন্য একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গড়তে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শামীম আহসান ও চিন্ময় আচার্য, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমদ, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ এবং নির্বাহী সদস্য দেওয়ান কাওসার।
মতবিনিময় সভার পর প্রার্থীদের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের আলাপচারিতা ও ছবি তোলার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রার্থীদের সাফল্য ও হ্যামট্রাম্যাকের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স