আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

নারীরা হোক পরিশ্রমী ও স্বাবলম্বী -জেলা প্রশাসক 

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৪৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৪৩:৪১ অপরাহ্ন
নারীরা হোক পরিশ্রমী ও স্বাবলম্বী -জেলা প্রশাসক 
সিলেট, ২২ অক্টোবর : সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম নারীদের পরিশ্রমী হওয়ার আহবান জানিয়ে বলেছেন, যারা পরিশ্রম করবে, তারা সমাজ পাল্টে দেবে। তিনি বলেন,আমি চাই সেই পরিশ্রমী মা, সেই পরিশ্রমী বোন,সেই পরিশ্রমী স্ত্রী, যারা সন্তানকে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজকে আলোকিত করবে। তিনি পৃথিবীর বিভিন্ন জায়গার নারীদের পরিশ্রমী ও জয়ী হওয়ার  দৃষ্টান্ত তুলে ধরে বলেন,নারীরা পরিশ্রম করলে স্বাবলম্বী হতে পারে।পরিবার, সমাজ ও দেশের সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তিনি সিলেট জেলার নারীদের পরিশ্রম করে জীবিকা নির্বাহের প্রতি আহবান জানান। 
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের উদ্যোগে দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে অনুদান এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দু'স্থ ও অস'হা'য় নারীদের মধ্যে অর্থ ও প্রশিক্ষণার্থীদের সেলাই মে*শি*ন বিতরণ করেন জেলা প্রশাসক। 
মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের চাইল্ড রাইটস অফিসার প্রিয়াংকা দাস রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের প্রোগ্রাম অফিসার শামসুন্নাহার প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, যারা প্রশিক্ষণ নিয়েছেন, তাদেরকে কাজে মনোযোগ দিতে হবে। তিনি উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর প্রথম স্ত্রী খাদিজা (রা:) ছিলেন একজন সফল ব্যবসায়ী। ইসলামের ইতিহাস খুঁজলে দেখা যায়, নারীরা যুদ্ধেও অংশ নিয়েছে। তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশ যেমন জাপান ও ফিলিপাইনেও নারীরা অনেক এগিয়ে। ভালো বিশ্ববিদ্যালয়েও নারীরা নেতৃত্ব দিচ্ছেন। জ্ঞানার্জনের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে জেলা প্রশাসক বলেন, পরিশ্রম মানুষকে সাফল্য এনে দেয়। শেষমেষ, তিনি সকলের প্রতি পরিশ্রমী হওয়ার আহবান জানান।
সভায় ৩০ জন প্রশিক্ষিত নারীকে ৩০ টি সেলাই মেশিন ও ৫ জন দুস্থঃ নারীকে দুস্থঃ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে ২৫,০০০/ টাকা অনুদান প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন