আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

আটলান্টিক সিটিতে অন্নকূট উৎসব

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১২:১৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১২:১৭:১৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে অন্নকূট উৎসব
আটলান্টিক সিটি, ২২ অক্টোবর  : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে অন্নকূট উৎসব উদ্‌যাপিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১ পেনরোজ এভিনিউ এর প্রার্থনা হলে অন্নকূট উৎসব উদ্‌যাপিত হয়। এই উৎসব গোবর্ধন পূজা হিসেবেও পরিচিত।
শাস্ত্রমতে স্বর্গের দেবতা ইন্দ্র কর্তৃক সৃষ্ট মহাপ্লাবন থেকে বৃন্দাবনবাসী ও গোধন রক্ষাকল্পে ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি উত্তোলন করে তাতে বৃন্দাবনবাসী ও গোধনের আশ্রয়ের ব্যবস্থা করেন। এই দিনটিকে স্মরণ করে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা গোবর্ধন পূজা ও দেবতার উদ্দেশ্যে শতাধিক পদের উপাচার নিবেদন করে থাকে,  যা অন্নকূট উৎসব হিসেবে পরিচিত।
হিন্দু ধর্মাবলম্বীরা এই শুভ দিনটিতে তাদের বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ ও রঙ্গোলি দিয়ে সাজিয়ে উৎসব পালন করেন। অন্নকূট উৎসব উপলক্ষে কৃষ্ণভক্তদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন এবং অন্নকূট উৎসবের তাৎপর্য তুলে ধরেন।
আটলান্টিক সিটিতে বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অন্নকূট উৎসব উপলক্ষে ওইদিন  প্রার্থনা হলে বিভিন্ন পদের উপাচার নিয়ে সমবেত হন। পুরোহিতের পূজার্চনা শেষে ভক্তকূলের অন্নকূট উৎসবের মহাপ্রসাদ আস্বাদন করার মধ্য দিয়ে অন্নকূট উৎসবের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন