আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

“সম্মান চাই, শত্রুতা নয়” ভারত নিয়ে নতুন সুরে ডা. শফিকুর রহমান

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১১:০৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১১:০৭:০৮ পূর্বাহ্ন
“সম্মান চাই, শত্রুতা নয়” ভারত নিয়ে নতুন সুরে ডা. শফিকুর রহমান
নিউইয়র্ক, ২৩ অক্টোবর : নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক ভিন্নতর বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি তাঁর দল পরিচালনার সুযোগ পায়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে।
ডা. রহমান বলেন, “মানুষ নিজের বাসা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই, একইভাবে তাদের কাছ থেকেও পারস্পরিক সম্মান প্রত্যাশা করি।” সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন বুধবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভারত প্রসঙ্গে জামায়াত আমির আরও বলেন, “ভারত বাংলাদেশের তুলনায় বিশাল দেশ। সম্পদ, ভূমি, জনসংখ্যা সব দিক থেকেই শক্তিশালী। আমরা তাদের মর্যাদা দিতে চাই। কিন্তু আমাদের ছোট্ট দেশ, ১১৮ মিলিয়ন মানুষ। এটাকেও যেন তারা মর্যাদা দেয়, সেটাই আমাদের দাবি। পারস্পরিক সম্মান থাকলে দুই প্রতিবেশী শুধু ভালো থাকবে না, বরং একে অন্যের কারণে বিশ্ব দরবারেও সম্মানিত হবে।”
আলোচনার এক পর্যায়ে জামায়াতের ইতিহাস প্রসঙ্গে এসে তিনি আবারও জাতির কাছে ক্ষমা চান। তাঁর ভাষায়, “১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি বিনা শর্তে তাঁদের কাছে ক্ষমা চাইছি।” এ নিয়ে টানা তিনবার জাতির কাছে ক্ষমা চাওয়ার ঘটনা এটি। ডা. রহমান বলেন, “মাফ চাইলে অনেকে বলেন এই ভাষায় মাফ চাওয়া ঠিক না, ওই ভাষায় চাইতে হবে এ যেন নতুন এক যন্ত্রণা। আমি আজ আবারও স্পষ্ট করে বলছি, ১৯৪৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, আমরা বিনা শর্তে ক্ষমা চাই।”
জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট আয়োজন করা উচিত।” তিনি জানান, “রমজানের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি; কোনো ধরনের অনিশ্চয়তা নেই।”
জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “আমাদের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা—সবই মিলেমিশে থাকার শিক্ষা দেয়। যে কয়েকটি কালো অধ্যায় আছে, সেগুলো মুছে ফেলব ইনশাআল্লাহ, যাতে দল-ধর্মের বিভাজনে জাতি আর বিভক্ত না হয়।”
তিনি আরও যোগ করেন, “আমরা এখন মেজরিটি-মাইনোরিটির ধারণা মানি না; আমরা বলি ‘উই নিড ইউনিট’। বিভাজন মানেই সংঘাত যেটা আমরা দীর্ঘ ৫৪ বছর দেখেছি, আর সেটা দেখতে চাই না।”
সভা শেষে তিনি আশ্বাস দেন, জামায়াত ক্ষমতায় গেলে সংবিধানসম্মত অধিকারের ভিত্তিতে দেশের সংখ্যালঘুরা নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স