আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

আটলান্টিক সিটিতে সোহেল ও সুব্রতর সমর্থনে নির্বাচনী সভা

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১১:৩৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১১:৩৪:১৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে সোহেল ও সুব্রতর সমর্থনে নির্বাচনী সভা
আটলান্টিক সিটি, ২৩ অক্টোবর : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে আগামী ৪ নভেম্বর, (মঙ্গলবার) অনুষ্ঠেয় আটলান্টিক সিটি কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী টিম স্মলের প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভা গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান, রানা কবীর,আব্দুর রফিক, সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমেদ, সুব্রত চৌধুরী, আহসান হাবীব, রহমান বাবুল, মনিরুজামান মনির, গিয়াসউদদীন, মনির, আসিফ, লিখন, আলী,  মোমিনুল হক মামুন, বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, ফরহাদ সিদ্দিকী, জয়ন্ত সিনহা, মামুন, মাহমুদ, সেজান, জাকির, সৈয়দ শহীদ প্রমুখ ।
সভায় বক্তারা আগামী ২৫ অক্টোবর,শনিবার থেকে শুরু হতে যাওয়া আগাম ভোট  প্রদানে ভোটারদের আগ্রহী করে তোলার ওপর  গুরুত্ব  আরোপ করেন। তাঁরা আরো বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারের ফলে  টিম স্মলের পক্ষে আটলান্টিক সিটিতে জনজোয়ার সৃষ্টি হয়েছে ।এই জনজোয়ারকে কাজে লাগিয়ে আগামী চার নভেম্বর, মংগলবারের নির্বাচনে টিম স্মলের বিজয় ছিনিয়ে আনতে হবে।
তিনি আগামী চার নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে  ডেমোক্র্যাট দলের প্রার্থীদের সবাইকে বি কলামে এবং স্কুল বোর্ডের প্রার্থীদের ১,২,ও ৩ নম্বরে ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ‍্য, টিম স্মলের প‍্যানেল থেকে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লারজ পদে প‍্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী, ক‍্যাশওয়ান ম‍্যাকিনলে ও হালিশা ব্রিজারস প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি,বেংগল ক্লাব সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম