আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

এখন আর দিনের ভোট রাতে হবে না -সৈয়দ মোঃ ফয়সল

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১১:৩৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১১:৩৯:৩০ পূর্বাহ্ন
এখন আর দিনের ভোট রাতে হবে না -সৈয়দ মোঃ ফয়সল
মাধবপুর, (হবিগঞ্জ) ২৩ অক্টোবর :  হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়নিষ্ঠ সমাজ বিনির্মাণের কার্যকর দিকনির্দেশনা। তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের দুঃশাসন, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ  গভীর সংকটে নিমজ্জিত হয়েছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন। বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা, বিচার বিভাগের স্বাধীনতা এবং তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিগত দিনে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এখন আর তা হবে না। দিনের ভোট দিনেই হবে। পছন্দের প্রার্থীকে  দিতে পারবে।
তিনি বলেন, আমি যদি আপনাদের সাহায্য-সহযোগিতায় সংসদ নির্বাচিত হতে পারি তাহলে মাধবপুর-চুনারুঘাটকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলব, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
তিনি আজ বৃহস্পতিবার বিকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজার মাঠে বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের রোডম্যাপ। এর প্রতিটি পয়েন্ট জনগণের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আজ আমরা যে দমন-পীড়ন, বিচারহীনতা ও দুর্নীতির মধ্যে বেঁচে আছি, এই ৩১ দফাই সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার অঙ্গীকার।
ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল মিয়ার সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সাধারন সম্পাদক আালাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী, সহিদুল ইসলাম বাবু, সহিদ মিয়া, এড. জসিম উদ্দিন, এডঃ আবু বকর সিদ্দিক, মির্জা ইকরাম, ফকরুল ইসলাম, আব্দুর রউফ, ছাত্রদলের আহবায়ক মারুফ মিয়া প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রংপুরে চার খুন : বদলি পুলিশ কমিশনার

রংপুরে চার খুন : বদলি পুলিশ কমিশনার