আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু
সর্বোচ্চ ৬০ বছরের সাজার মুখে ওয়ারেনের যুবক

ভালোবাসার ঘরে প্রতিশোধের আগুন! দুই বিড়ালের মৃত্যু

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১১:৪৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১১:৪৯:৪০ পূর্বাহ্ন
ভালোবাসার ঘরে প্রতিশোধের আগুন! দুই বিড়ালের মৃত্যু
জেসি হামফ্রে/Macomb County Prosecutor's Office

ওয়ারেন, ২৩ অক্টোবর : শহরের এক ব্যক্তি নিজের বান্ধবীর বাড়িতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দুটি বিড়ালের মৃত্যু ঘটানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতে প্রমাণিত হয়েছে, তিনি জানতেন বাড়িতে পোষা প্রাণীগুলো রয়েছে, তবুও আগুন ধরান।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার জে. লুসিডো বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযুক্ত জেসি হামফ্রে (৩০)–কে দ্বিতীয় ডিগ্রির অগ্নিসংযোগ এবং প্রথম ডিগ্রির প্রাণী হত্যা/নির্যাতনের দুটি অভিযোগে জুরি দোষী সাব্যস্ত করেছে। এ অপরাধে তার সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
লুসিডো বলেন, “আগুন লাগানো কেবল সম্পত্তি ধ্বংসের ঘটনা নয়; এটি মানবিক সহানুভূতির এক ভয়াবহ অভাবের প্রকাশ। কেউ যখন জানে জীবন্ত প্রাণী ঘরে আছে, তারপরও অগ্নিসংযোগ করে, তা মানবতার পরিপূর্ণ বিপরীত।”
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে ওয়ারেনের সেই বাড়িতে আগুন লাগানো হয়। ঘটনার সময় বান্ধবী বাড়িতে ছিলেন না। আগুন লাগার পর হামফ্রে ঘটনাস্থল থেকে পালিয়ে যান, পরে পুলিশ তাকে শহরের অন্য এলাকা থেকে গ্রেপ্তার করে।
অনলাইন আদালত নথি অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে পাঁচ দিনের বিচার শেষে জুরি সর্বসম্মতভাবে তাকে দোষী সাব্যস্ত করে।
প্রথমে হামফ্রের বিরুদ্ধে দুটি অগ্নিসংযোগ এবং তৃতীয় ডিগ্রির প্রাণী হত্যার অভিযোগ আনা হয়েছিল। তবে প্রসিকিউশন পক্ষ সফলভাবে অভিযোগগুলো সংশোধন করে প্রথম ডিগ্রির প্রাণী হত্যার অপরাধে উন্নীত করে এবং দ্বিতীয় বিড়ালের মৃত্যুর জন্য পৃথক অভিযোগ যোগ করে।
মামলার বিচারক জোসেফ তোয়া আগামী ৪ ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে দণ্ডাদেশ ঘোষণা করবেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া