আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩

জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বর্ণাঢ্য অভিষেক ২৬ অক্টোবর

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০২:০৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০২:০৪:০০ পূর্বাহ্ন
জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বর্ণাঢ্য অভিষেক ২৬ অক্টোবর
নিউইয়র্ক, ২৪ অক্টোবর : যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক-এর ২০২৫–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর, রবিবার, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭-২২ ৭৩তম স্ট্রিটস্থ নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রবাসী হবিগঞ্জবাসীর অন্যতম ঐতিহ্যবাহী এই সংগঠনটি যুক্তরাষ্ট্রে কমিউনিটি কল্যাণ, সামাজিক সংহতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী হবিগঞ্জবাসীর মধ্যে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী, যিনি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রবাসীদের কল্যাণে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় পর্বে থাকবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় ও প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
নবনির্বাচিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে মো. তাজুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তুহিন তালুকদার। বিগত মেয়াদে কমিটির নেতৃত্বে ছিলেন সভাপতি মিয়া মোহাম্মদ আছকির ও সাধারণ সম্পাদক মো. আমির আলী, যাঁরা সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অভিষেক উপকমিটির আহ্বায়ক আকবর হোসেন স্বপন এবং সদস্য সচিব জিয়াউল হাসান আসাদ সমিতির সকল সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানটিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
তারা বলেন, “হবিগঞ্জ সদর সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিকড় ও ঐক্যের প্রতীক। প্রবাসে থেকেও আমরা হবিগঞ্জের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে একসঙ্গে কাজ করতে চাই। নতুন কমিটির অভিষেকের মধ্য দিয়ে সেই অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক, কমিউনিটি লিডার, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের অভিষেক হবে প্রবাসে হবিগঞ্জবাসীর ঐক্য ও অগ্রযাত্রার নতুন সূচনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমনওয়েলথ কাবাডিতে ইংল্যান্ডের নেতৃত্বে মৌলভীবাজারের আনিসা 

কমনওয়েলথ কাবাডিতে ইংল্যান্ডের নেতৃত্বে মৌলভীবাজারের আনিসা