আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

হ্যামট্রাম্যাক কাউন্সিলম্যান সাদমানের নির্বাচনী জালিয়াতির অভিযোগ খারিজ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০১:৪১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০১:৪১:৩৭ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক কাউন্সিলম্যান সাদমানের নির্বাচনী জালিয়াতির অভিযোগ খারিজ
হ্যামট্রাম্যাক, ২৫ অক্টোবর : হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিল সদস্য মুহতাসিন সাদমানের বিরুদ্ধে আনা নির্বাচনী জালিয়াতির অভিযোগ খারিজ করা হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত প্রাথমিক শুনানিতে বিচারক অভিযোগগুলো পক্ষপাতহীনভাবে খারিজ করেন।
জানা যায়, ২০২৩ সালের হ্যামট্রামক সিটি কাউন্সিল নির্বাচনের সময় ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত পরিচালিত তদন্তে কথিত নির্বাচনী জালিয়াতির অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে সাদমানের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। যার মধ্যে ছিল অনুপস্থিত ব্যালটের আবেদনে স্বাক্ষর জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান, জালিয়াতি, এবং অযোগ্য ভোটারের ভোট দেওয়ার দুইটি চেষ্টার অভিযোগ।
২০ অক্টোবর মুহতাসিন সাদমান আদালতে তাঁর প্রাথমিক শুনানিতে হাজির হন। এ সময় প্রসিকিউটর পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ দুইজন সাক্ষী শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক মামলার গুরুতর অভিযোগসমূহ পক্ষপাতহীনভাবে খারিজ করার নির্দেশ দেন।
তবে প্রসিকিউটররা বিচারককে অনুরোধ করেন, সাদমানের বিরুদ্ধে অপকর্মসংক্রান্ত অভিযোগগুলো যেন একটি প্রাক-বিচার শুনানির  জন্য পাঠানো হয়। বিচারক অনুরোধটি গ্রহণ করেন। সাদমানকে ৬ নভেম্বর ওই প্রাক-বিচার শুনানিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম