আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

সিলেটের পর্যটন উন্নয়নে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার -দেবজিৎ সিংহ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:৫৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:৫৬:৫৬ অপরাহ্ন
সিলেটের পর্যটন উন্নয়নে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার -দেবজিৎ সিংহ
সিলেট, ২৫ অক্টোবর : সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বিশ্ব পর্যটকদের অন্যতম আকর্ষণ ও গন্তব্য সিলেটকে নিয়ে বড় স্বপ্ন দেখতে হবে। সিলেটের বৈচিত্রপূর্ণ পর্যটন আকর্ষণকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে এবং এগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সিলেটে দু’ ধরনের ট্যুরিজম রয়েছে। এক হচ্ছে ধর্মীয় স্থাপনা কেন্দ্রিক আর দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কেন্দ্রিক। কিন্তু প্রাকৃতিক পর্যটনস্পটের অনেক স্থানেই আগের সৌন্দর্য এখন নেই। এই প্রাকৃতিক স্পটগুলো যাতে তার সৌন্দর্য নিয়ে ঠিকে থাকে সেই টেকসই পর্যটনের জন্য আমাদের সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তিনি বলেন সিলেটের পর্যটন নিয়ে সরকারের বড়ো পরিকল্পনা আছে। টেকসই পর্যটনের জন্য ইতোমধ্যে বিভিন্ন কাজ করছে সরকার। আশা করি সিলেটে শীঘ্রই বড় কিছু প্রজেক্ট শুরু হবে। এসময় তিনি সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারী নিবন্ধন পাওয়ায় সিলেট ট্যুরিস্ট ক্লাবকে অভিনন্দন জানান। 
তিনি ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নগরীর মেন্দিবাগস্থ হোটেল গ্রান্ড সুরমার হলরুমে সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১০ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ট্যুরিস্ট ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি ও বর্তমান নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন, ট্যুরিস্ট পুলিশ সিলেট জুন ইনচার্জ রঞ্জন সামন্ত, আয়কর ও কোম্পানী আইনজীবি মাজাহারুল হক, দুধওয়ালা ব্রাণ্ডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, বক্তব্য রাখেন ক্লাব উপদেষ্ঠা প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শহীদ, জীবন সদস্য রোটা. হাসান কবির চৌধুরী, পর্যটন উদ্যোক্তা হাসান সায়েম, জীবন সদস্য মো. জামাল মিয়া, মো. জিয়াউর রহমান, মিজানুর রহমান ও মাহবুব ইকবাল মুন্না, সাবেক ক্লাব সভাপতি মো. কামরুল ইসলাম, সাবেক সভাপতি সাংবাদিক আবু হানিফা, সহ-সভাপতি এনামুল কবির প্রমূখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা হিফজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সহ সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠা বার্ষিকী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহ রুম্মানুল হক। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু