আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা
আজ হ্যামট্রাম্যাকের ‘গেইট অব কলাম্বাস’-এ গণসংবর্ধনা

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান মিশিগানে পৌঁছেছেন

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০১:১১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০১:১১:০২ অপরাহ্ন
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান মিশিগানে পৌঁছেছেন
হ্যামট্রাম্যাক, ২৫ অক্টোবর : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে মিশিগানে পৌঁছেছেন। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে।
তাঁর আগমন উপলক্ষে আজ শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হ্যামট্রাম্যাক সিটির ‘গেইট অব কলাম্বাস’ মিলনায়তনে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এতে রাজ্যের বিভিন্ন সিটি থেকে আগত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেবেন।
এই সফরকে কেন্দ্র করে প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মতে, ডা. শফিকুর রহমানের এই সফর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
সূত্র জানায়, সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২