আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

দেশে চার ধর্ম, এক সমাজ মিলেমিশে বসবাসের বার্তা দিলেন জামায়াতের আমীর

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৬:৩১ পূর্বাহ্ন
দেশে চার ধর্ম, এক সমাজ মিলেমিশে বসবাসের বার্তা দিলেন জামায়াতের আমীর
হ্যামট্রাম্যাক, ২৬ অক্টোবর : পবিত্র ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্রের মিশিগানে সফরে আসা জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান কে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল ২৫ নভেম্বর শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হ্যামট্রাম্যাক শহরের গেইটস অফ কলম্বাসের একটি হলরুমে এই গণ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্টানে অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ডাক্তার মোতাহের হোসেন এর সভাপতিত্বে ও মাওলানা সুহেল আহমেদ এর পরিচালানায় অনুষ্ঠানটি শুরু হয়।

ডাঃ শফিকুর রহমান দলের ৪১ টি অঙ্গীকারের কথা বললেও সংক্ষেপে ৭ টির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বক্তব্যের সময় তিনি উপস্থিত দর্শকদের দেখে স্থানীয় মিশিগান কমিউনিটিকে উদারভাবে “ছোট বাংলাদেশ” বলে অভিহিত করেন।
ডাঃ শফিকুর রহমান দেশের আমূল পরিবর্তনে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। তিনি বলেন, আগামীতে সরকার গঠন করুন বা বিরোধী দলে থাকুন, সংসদে প্রবাসীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
তিনি তাকে দেয়া ফুলের তোড়ার উদাহরণ দিয়ে বলেন, একটি ফুলের তোড়ার মধ্যে কয়েক ধরণের ফুল থাকে, তেমনি আমাদের প্রত্যেকের চিন্তাভাবনা ও ধারণাও ভিন্ন। তাই আমরা সবাইকে নিয়েই আগামীর পথচলা হবে। বহির্বিশ্বের রাজনীতিতে আমরা সবার সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বজায় রেখে চলব। তবে বন্ধুত্ব মানে প্রভুত্ব নয়।

ডাঃ শফিকুর রহমান বলেন, দুনিয়ার এত ছোট জায়গায় আমাদের দেশের মতো এত মানুষ আর কোথাও নেই। এই সমাজে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। তিনি আরও উল্লেখ করেন, দেশে চারটি ধর্ম বিদ্যমান থাকলেও আমরা সবাই মিলে বসবাস করছি। আমাদের মধ্যে বর্ণ বৈষম্য নেই, তবে শ্রেণি বৈষম্য রয়ে গেছে। ক্ষমতায় গেলে অনেকেই সবকিছু ভুলে যান। আমারা শ্রেণিবৈষম্য দূরীকরণে পদক্ষেপ নেবো।
ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবার এবং ক্ষমতাশালী বা রাঘব বোয়ালদের সঙ্গে কোনো আপোষ করবেন না বলে অঙ্গীকার করেন। তিনি বক্তব্যে ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, যেই অপরাধ করবে, তাকেই আইনের আওতায় আনা হবে।
তিনি আরও উল্লেখ করেন, যে জাতির মেরুদন্ড ঠিক নেই, সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, সমালোচনা হবে গঠনমূলক, জাতির স্বার্থ ও কল্যাণে। সমাজের দুই শ্রেণির মানুষকে রাজনৈতিক সমাজ এবং সাংবাদিক সমাজ উভয় দিক থেকে দেখতে হয়। এই দুই জায়গায় যদি ঘাটতি থাকে, সমাজে অসমতা দেখা দেয়। তাই সত্যের পথে সমালোচনা করা অত্যন্ত জরুরি। আপনারা সাদা কে সাদা এবং কালোকে কালো বলবেন। এতে দল ও রাষ্ট্র উভয়ই লাভবান হবে।
গণ সংবর্বধনা অনুষ্ঠানেবক্তব্য রাখেন, জামায়াত ইসলামি যুক্তরাষ্ট্রের মুখপাত্র ডাঃ নাকিবুর রহমান, ডাঃ খালেদ্জ্জামান, ইমাম আব্দুল লতিফ আজম, এ্যাটর্নি রুহুল মোমেন ও সাইদুল ইসলাম।
প্রথমবারের মতো মিশিগানে কোনো দলীয় রাজনৈতিক সংগঠনের প্রধান আসার কারণে পুরো হলটি নারী-পুরুষ সমাগমে পূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানের মধ্যভাগে রেনেসা শিল্পী গোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল