আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় -যুগ্মসচিব

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১২:১০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১২:১০:১৮ অপরাহ্ন
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় -যুগ্মসচিব
সিলেট, ২৬ অক্টোবর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাদক অধিশাখা) এ.এফ.এম. এহতেশামূল হক বলেছেন, মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন ও সর্বস্তরের সচেতনতার বিকল্প নেই। রোববার (২৬ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেট কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ সেবা প্রত্যাশীদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মাদক নিয়ন্ত্রণ অফিস বিলুপ্ত করলেই ভালো হতো, কিন্তু সরকার এই দপ্তরটি তখনই সক্রিয় করেছে, যখন দেশের বহু মানুষ ইতোমধ্যে মাদকের করাল গ্রাসে পড়ে গিয়েছিল। তাদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতেই রাষ্ট্র এই কার্যক্রম হাতে নেয়।”
এ.এফ.এম. এহতেশামূল হক আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক অপরাধীদের দমন করতে মাদক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার চিন্তাভাবনাও চলছে।
তিনি স্থানীয় জনগণকে মাদক নির্মূলে সরাসরি ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “যেখানেই মাদকের উৎপাত দেখা যাবে, সেখানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দ্রুত অবহিত করুন। স্থানীয় প্রশাসন মাদক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সিলেটকে ‘পুণ্যভূমি’ উল্লেখ করে তিনি বলেন, “এই অঞ্চলে মাদকের বিস্তার রোধ ও যুব সমাজকে রক্ষা করতে সামাজিক যুব আন্দোলন গড়ে তোলা জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, “মাদক মানেই খাদক। মাদকের মরণ ছোবল থেকে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক গণপ্রতিরোধই এখন সময়ের দাবি।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলম, চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মলয়ভূষণ চক্রবর্তী, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপপরিচালকসহ বিভাগীয় বিভিন্ন জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন