আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

রন্ধনশিল্পের বিশ্বনেতা ড্যানি মেয়ার এবার ডেট্রয়েটে পা রাখছেন

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০১:১১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০১:১১:৫৭ পূর্বাহ্ন
রন্ধনশিল্পের বিশ্বনেতা ড্যানি মেয়ার এবার ডেট্রয়েটে পা রাখছেন
ডেট্রয়েটের আকাশে এখন নতুন এক পরিচয় হাডসনের টাওয়ার/Photo : John T. Greilick, The Detroit News.

ডেট্রয়েট, ৩১ অক্টোবর : নিউ ইয়র্ক সিটির খ্যাতনামা রাঁধুনি ও রেস্তোরাঁ উদ্যোক্তা ড্যানি মেয়ার এবং তাঁর ইউনিয়ন স্কয়ার হসপিটালিটি গ্রুপ (USHG) ঘোষণা করেছেন, তারা ২০২৬ সালে হাডসন’স ডেট্রয়েট প্রকল্পে যোগ দিচ্ছেন। এটি হবে ডেট্রয়েট বাজারে তাদের প্রথম প্রবেশ। যদিও প্রকল্পের নাম, রেস্তোরাঁর ধারণা কিংবা ভবনের (১২৪০ উডওয়ার্ড অ্যাভিনিউ) অভ্যন্তরে এর অবস্থান সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি।
১৯৮৫ সালে ইউনিয়ন স্কয়ার হসপিটালিটি গ্রুপ প্রতিষ্ঠা করে মেয়ার যুক্তরাষ্ট্রের রন্ধনশিল্পে এক বিপ্লব ঘটান। তাঁর তত্ত্বাবধানে খোলা রেস্তোরাঁগুলো ইতিমধ্যে দুই ডজনেরও বেশি জেমস বিয়ার্ড অ্যাওয়ার্ড ও বহু মিশেলিন তারকা অর্জন করেছে। তাঁর উল্লেখযোগ্য রেস্তোরাঁগুলোর মধ্যে রয়েছে Gramercy Tavern, The Modern (দুটি মিশেলিন তারকা প্রাপ্ত), Ci Siamo এবং আরও বহু জনপ্রিয় নাম। মেয়ারই একসময় প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বখ্যাত Eleven Madison Park, যা তিনি ২০১১ সালে বিক্রি করেন।
ডেট্রয়েটে আসার ঘোষণায় মেয়ার বলেন, “ডেট্রয়েট সংস্কৃতি, সৃজনশীলতা এবং গর্বে পরিপূর্ণ একটি শহর। এখানে সম্প্রসারণ আমাদের উদ্ভাবনের নতুন সুযোগ দেবে। একজন গর্বিত মধ্য-পশ্চিমাঞ্চলীয় হিসেবে ডেট্রয়েটে আমাদের পতাকা স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত।” 
বেডরক ডেট্রয়েট-এর আতিথেয়তা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু লেবার বলেন, “ডেট্রয়েট ইতিমধ্যেই দেশের সেরা রেস্তোরাঁ ও শেফদের আবাসস্থল। ইউনিয়ন স্কয়ার হসপিটালিটি গ্রুপের আগমন প্রমাণ করছে যে এখন গোটা বিশ্বের দৃষ্টি ডেট্রয়েটের দিকে।”
বর্তমানে ইউনিয়ন স্কয়ার হসপিটালিটি গ্রুপ নিউ ইয়র্ক সিটির পাশাপাশি টোকিওতেও একটি রেস্তোরাঁ পরিচালনা করছে। চলতি বছর তারা বোস্টনের সিপোর্ট ডিস্ট্রিক্টে নতুন দুটি রেস্তোরাঁ—Ci Siamo এবং Daily Provisions—খোলার ঘোষণা দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ড্যানি মেয়ারের হাত ধরেই একসময় জন্ম নিয়েছিল জনপ্রিয় চেইন Shake Shack, যা এখন একটি স্বাধীন পাবলিক কোম্পানি।
হাডসন’স ডেট্রয়েট ভবনের অন্যান্য অংশে শিগগিরই স্থান নেবে জেনারেল মোটরস (GM)-এর বৈশ্বিক সদর দপ্তর, যা রেনেসাঁ সেন্টার থেকে প্রায় ২০০,০০০ বর্গফুট জায়গা জুড়ে স্থানান্তরিত হচ্ছে।
এছাড়া ইতিমধ্যেই সেখানে বসতি গড়েছে Ven Johnson Law, Gilbert Family Foundation, এবং ফ্যাশন ব্র্যান্ড Alo ও Tecovas।
হাডসনের প্রতিবেশী শিনোলা হোটেলেও রয়েছেন আরেক নিউ ইয়র্ক-ভিত্তিক শেফ অ্যান্ড্রু কারমেলিনি, যিনি San Morello, Evening Bar, The Brakeman সহ একাধিক জনপ্রিয় রেস্তোরাঁর তত্ত্বাবধায়ক। ফলে ড্যানি মেয়ারের আগমন নিঃসন্দেহে ডেট্রয়েটের রন্ধন সংস্কৃতিতে এক নতুন অধ্যায় যোগ করবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২