আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল
ডিয়ারবর্ন ও ইনকস্টারে ভোরের অভিযানে এক কিশোরসহ ৩ গ্রেপ্তার

মিশিগানে হ্যালোইন সপ্তাহান্তে সম্ভাব্য  সন্ত্রাসী হামলা ঠেকাল এফবিআই

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১২:১৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১২:১৭:৩২ অপরাহ্ন
মিশিগানে হ্যালোইন সপ্তাহান্তে সম্ভাব্য  সন্ত্রাসী হামলা ঠেকাল এফবিআই
আজ শুক্রবার সকালে ডিয়ারবর্নের ফোর্ডসন হাই স্কুলের কাছে হর্গার স্ট্রিটে একটি বাড়িতে প্রবেশ করছেন একজন এফবিআই এজেন্ট/Photo : Clarence Tabb Jr, The Detroit News 

ওয়ারেন, ৩১ অক্টোবর: হ্যালোইন সপ্তাহান্তে সম্ভাব্য এক সহিংস হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আজ শুক্রবার সকালে মিশিগানের ডিয়ারবর্ন ও ইনকস্টার এলাকায় অভিযান চালিয়ে অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে একজন কিশোরও রয়েছে।
তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ দুটি সূত্র জানিয়েছে, এফবিআইয়ের এই অভিযান ছিল পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা ঠেকানোর অংশ। সূত্রগুলোর অনুমতি না থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল শুক্রবার এক পোস্টে লিখেছেন, “আজ সকালে এফবিআই একটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা ব্যর্থ করেছে এবং মিশিগানে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা হ্যালোইন সপ্তাহান্তে সহিংস হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে। আমাদের সংস্থার সদস্যদের ধন্যবাদ, যারা ২৪ ঘণ্টা দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছেন।”
প্যাটেল পরে ফক্স নিউজকে জানান, স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও দ্রুত পদক্ষেপের ফলে একটি সম্ভাব্য দুঃখজনক ঘটনা ঘটার আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে। “এই সতর্কতা মিশিগানকে দিয়েছে এক নিরাপদ ও আনন্দময় হ্যালোইন,” বলেন তিনি।
এফবিআই মুখপাত্র জর্ডান হল দ্য ডেট্রয়েট নিউজ–কে নিশ্চিত করে বলেছেন, “আজ সকালে ডিয়ারবর্ন ও ইনকস্টারে অভিযান পরিচালনার পর গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই।”
তবে কথিত হামলার পরিকল্পনা বা উদ্দেশ্য সম্পর্কে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি। শুক্রবার সকালে ডিয়ারবর্নের দুটি বাড়িতে যৌথ সন্ত্রাসবাদ টাস্ক ফোর্সের সদস্যদের তল্লাশি চালাতে দেখা যায় একটি ফোর্ডসন হাই স্কুলের সামনে হর্গার স্ট্রিটের ৫৯০০ ব্লকে এবং অন্যটি মিডলপয়েন্ট স্ট্রিটের ৭৮০০ ব্লকে।
অভিযানের সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। হর্গার স্ট্রিটের এক বাসিন্দা সালতানা আল-মাসাব জানান, “ভোর ছয়টার দিকে প্রচণ্ড শব্দ শুনে ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে দেখি এফবিআইয়ের গাড়ি আর অফিসারদের তৎপরতা।”
ডিয়ারবর্ন পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, শহরে এফবিআই একটি অভিযান চালাচ্ছে এবং “সম্প্রদায়ের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।”
মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেলও ঘটনাটি নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে অন্য এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা এ বিষয়ে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়, তবে তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ।”
হ্যালোইন উৎসবের প্রাক্কালে এই অভিযানে মিশিগানবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এবার তারা নিশ্চিন্ত মনে উৎসব উপভোগ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন