আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

পন্টিয়াকে নারী ও প্রেমিকের মরদেহ উদ্ধার : সন্দেহ হত্যা-আত্মহত্যা

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০১:৫২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০১:৫২:৪৯ পূর্বাহ্ন
পন্টিয়াকে নারী ও প্রেমিকের মরদেহ উদ্ধার : সন্দেহ হত্যা-আত্মহত্যা
পন্টিয়াক, ১ নভেম্বর : বৃহস্পতিবার পৃথক স্থানে এক নারী ও তার দীর্ঘদিনের প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যা–আত্মহত্যার ঘটনা। দ্য ওকল্যান্ড প্রেসের বরাতে দ্য ডেট্রয়েট নিউজ এ খবর দিয়েছে।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, নিহত নারী ল্যাট্রেস শান্না হার্পার (৩৩)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পন্টিয়াকের সাউথ মার্শাল স্ট্রিটে নিজ বাড়িতে তার সৎমেয়ে হার্পারের মরদেহ খুঁজে পান। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুলির চিহ্ন ছিল।
প্রায় ১৫ মিনিট পর, ব্লুমফিল্ড টাউনশিপ পুলিশের কাছে খবর আসে স্কয়ার লেক রোডের কাছে টেলিগ্রাফ রোডে একটি গুলিবিদ্ধ দেহ পড়ে আছে। সেখানে হার্পারের প্রেমিক ক্লিফোর্ড টরেল নোয়েল জুনিয়র (৪১) কে গাড়ির পাশে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে একটি AR-15 স্টাইলের রাইফেল থেকে আত্মঘাতী গুলির চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরিফের অফিসের ভাষ্য অনুযায়ী, হার্পার ও নোয়েল প্রায় ১০ বছর ধরে সম্পর্কে ছিলেন। সাম্প্রতিক এক বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। “সম্পর্ক যখন হিংসাত্মক হয়ে ওঠে, তখন আমার হৃদয় ভেঙে যায়,” বলেন শেরিফ মাইক বাউচার্ড। “যদি আপনি কোনো নির্যাতনের শিকার হন, তাহলে দয়া করে সাহায্য নিন—নিরাপত্তা দিতে প্রস্তুত অনেক মানুষ ও সংস্থা রয়েছে।”
পুলিশ জানিয়েছে, দম্পতির সঙ্গে থাকা পাঁচটি শিশু (বয়স ৪ থেকে ১৫ বছর) রচেস্টার হিলসের এক মোটেলে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। শিশু সুরক্ষা বিভাগ তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের