আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল
৪ কর্মচারী বরখাস্ত, ২ জনের পদত্যাগ করবেন

ওকল্যান্ড কাউন্টিতে আইটি চুক্তি কেলেঙ্কারি

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০১:৫৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০১:৫৭:৩৯ পূর্বাহ্ন
ওকল্যান্ড কাউন্টিতে আইটি চুক্তি কেলেঙ্কারি
photo : Peg McNichol/MediaNews Group

ওকল্যান্ড কাউন্টি, ১ নভেম্বর : একজন কাউন্টি কর্মচারীর মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অনিয়মিত প্রযুক্তি চুক্তির ঘটনায় ওকল্যান্ড কাউন্টি প্রশাসন চারজন কর্মচারীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে। কাউন্টি এক্সিকিউটিভ ডেভিড কোল্টারের অফিস জানায়, দুজন কর্মচারী ইতিমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, চার কর্মচারীকেই বেতন ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে দেখা গেছে, জায়েডলজিক্স (Zayedlogix) নামের একটি কোম্পানিকে তিন বছরের ৪ লাখ ৫০ হাজার ডলারের টেকনিক্যাল স্টাফিং চুক্তি প্রদান করা হয়েছিল, যার মালিক ছিলেন কাউন্টির আইটি বিভাগের ২৬ বছর বয়সী কর্মচারী শুকুর মোহাম্মদ।
একটি বেনামী ইমেলের সূত্রে জুলাই মাসে বিষয়টি জানাজানি হয়। পরে স্বাধীন আইন সংস্থা মিলার, ক্যানফিল্ড, প্যাডক অ্যান্ড স্টোন কর্তৃক পরিচালিত তদন্তে অনিয়মের প্রমাণ মেলে, যার পরেই চুক্তিটি বাতিল করা হয়।
চুক্তির আওতায় কাউন্টির কোর্টস অ্যান্ড ল এনফোর্সমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (CLEMIS)–এর জন্য পাঁচজন টেক কর্মী সরবরাহ করার কথা ছিল, যা মিশিগান জুড়ে পুলিশ সংস্থাগুলোর তথ্য ভাগাভাগি ব্যবস্থাকে সহায়তা করে।
কাউন্টি এক্সিকিউটিভ কুলটার বলেন, “ওকল্যান্ড কাউন্টি সর্বোচ্চ নীতিশাস্ত্র ও স্বচ্ছতার মানদণ্ডে পরিচালিত হয়। জায়েডলজিক্সের ঘটনায় সেই মান রক্ষা হয়নি—কিছু কর্মচারীর আচরণ আমাদের আদর্শের পরিপন্থী ছিল, এবং তারা এর পূর্ণ পরিণতি ভোগ করবে।”
ঘটনার পর রিপাবলিকান কমিশনার মাইকেল স্পিস ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিসে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন। যদিও কুলটারের অফিস জানিয়েছে, তারা এই ঘটনাকে ফৌজদারি মামলা হিসেবে দেখছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিয়মের পুনরাবৃত্তি রোধে প্রশাসন বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে—ক্রয় বিভাগের নেতৃত্বে বিড মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা, সব কাউন্টি কর্মচারীদের প্রতিবছর আচরণবিধিতে স্বাক্ষরের বাধ্যবাধকতা আরোপ করা এবং আইটি বিভাগের কর্মীদের জন্য অতিরিক্ত নৈতিক ও প্রশাসনিক প্রশিক্ষণ চালু করা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি