আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার

ক্লিনটন টাউনশিপে রাস্তার পাশে বৃদ্ধের মরদেহ, পুলিশের তদন্ত চলছে

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০১:১৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০১:১৯:৫৫ পূর্বাহ্ন
ক্লিনটন টাউনশিপে রাস্তার পাশে বৃদ্ধের মরদেহ, পুলিশের তদন্ত চলছে
ক্লিনটন টাউনশিপ, ৪ নভেম্বর: সপ্তাহান্তে রাস্তার পাশে এক বৃদ্ধের মৃতদেহ পাওয়ার পর তদন্ত শুরু করেছে ক্লিনটন টাউনশিপ পুলিশ। দ্য ম্যাকম্ব ডেইলীর বরাতে ডেট্রয়েট নিউজ  এ খবর দিয়েছে।
রবিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে পুলিশ ১৫ মাইল ও ইউটিকা রোড এলাকার কাছে পৌঁছায়। একজন ব্যক্তিকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “প্রতিক্রিয়া ইউনিট ১৫ মাইল রোডের ১৬০০০ ব্লকের মধ্যে ক্লিনটন টাউনশিপের ৭২ বছর বয়সী এক পুরুষকে সাড়া না দেওয়ার খবর পায়।” পরে ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্লিনটন টাউনশিপ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাটি সক্রিয়ভাবে তদন্ত করছে। এই বিষয়ে কারও কাছে তথ্য থাকলে (৫৮৬) ৪৯৩-৭৮০২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লেক সুপিরিয়রে উত্তাল ঢেউয়ে ভেসে গেলেন এক ব্যক্তি

লেক সুপিরিয়রে উত্তাল ঢেউয়ে ভেসে গেলেন এক ব্যক্তি