আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে

নিউজার্সিতে নির্বাচনী বিজয় উদযাপন, সোহেল ও সুব্রতকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০২:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০২:৩৬:৩৬ পূর্বাহ্ন
নিউজার্সিতে নির্বাচনী বিজয় উদযাপন, সোহেল ও সুব্রতকে সংবর্ধনা
আটলান্টিক সিটি, ৬ নভেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত মঙ্গললবার অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ ও স্কুল বোর্ড নির্বাচনে হ্যাট্রিক বিজয়ী সুব্রত চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি।  ওইদিন রাতে সিটির ফ্লোরিডা এভিনিউর কাউন্টি ভবনে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন এর মধ্যে ছিল সম্মাননা প্রদান, কথামালা, সংগীত অনুষ্ঠান ও নৈশভোজ।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ খান, সাব্বির হোসেন ভূঁইয়া, আব্দুর রফিক, রানা কবির, আজিজুল ইসলাম ফেরদৌস, সামসুল ইসলাম শাহজাহান, আহসান হাবিব, জসীম উদ্দীন, আমিরুল ইসলাম টফি, বিপ্লব দেব, কাজল সরকার প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল এর প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় তাদেরকে ধন্যবাদ জানান ।
অনুষ্ঠানে সিটির নির্বাচনে বিজয়ী আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ ও স্কুল বোর্ড নির্বাচনে  হ্যাট্রিক বিজয়ী সুব্রত চৌধুরীর হাতে পুস্পস্তবক তুলে দেন বিএএসি, বেংগল ক্লাব, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল