আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত 

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০১:২০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০১:২০:১২ অপরাহ্ন
পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত 
ডেট্রয়েট, ৬ নভেম্বর : বুধবার রাতে শহরের পশ্চিমাংশে এক ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালানোর ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, বুধবার রাত প্রায় ৯টা ৪০ মিনিটে লজ ফ্রিওয়ের কাছে গ্রিনফিল্ড রোডের ২০১০০ ব্লকে ‘শটস্পটার’ অ্যালার্ট পেয়ে অষ্টম প্রিসিঙ্কটের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা সেখানে পৌঁছে দোকানের সামনের জানালা ও কাচের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ডেপুটি চিফ জ্যাকলিন প্রিচেট জানান, নিহতদের একজন দোকানের দরজার কাছেই পড়ে ছিলেন। যদিও পুলিশ এখনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এটি ‘ফ্লাই কাটজ’ নামে একটি নাপিতের দোকান। প্রিচেট জানান, জোরপূর্বক প্রবেশ বা সংঘর্ষের কোনও চিহ্ন পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভুক্তভোগীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনও সন্দেহভাজন বা যানবাহনের তথ্য মেলেনি। ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। “এই দুই ভুক্তভোগীর পরিবারের ন্যায়বিচার পাওয়া জরুরি,” তিনি বলেন। “আপনি কিছু জানলে দয়া করে আমাদের জানান।”
যে কেউ এই ঘটনার বিষয়ে তথ্য জানলে ডেট্রয়েট পুলিশ হোমিসাইড ইউনিটে (313-596-2260) অথবা ক্রাইম স্টপার্স অফ মিশিগান (1-800-SPEAK-UP)-এ যোগাযোগ করতে অনুরোধ করেছেন প্রিচেট। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস