আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ
স্মৃতিশক্তি হারানোর আগেই জানুন ঝুঁকি : ডিয়ারবর্নে ফ্রি স্ক্রিনিং

মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:৫১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:৫১:২৬ পূর্বাহ্ন
মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত
ডিয়ারবর্ন, ৭ নভেম্বর: বয়সের ভারে নুয়ে পড়া মিশিগানের প্রবীণ জনগোষ্ঠীর জন্য এক নীরব উদ্বেগের নাম আলঝাইমার। বিশেষজ্ঞদের মতে, মিশিগানে বর্তমানে ২ লাখ ৩ হাজারেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমার রোগে আক্রান্ত রয়েছে। রাজ্যটি এখন যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল বয়স্ক জনসংখ্যার অন্যতম কেন্দ্র।
প্রায়ই দেখা যায়, পরিবারের সদস্যরা রোগের লক্ষণ স্পষ্ট না হওয়া পর্যন্ত চিকিৎসা নেন না। নিউরোজেন বায়োমার্কিং-এর সিইও ও স্নায়ু বিশেষজ্ঞ ড. র‍্যানি আবুরাশেদ বলেন,
“বেশিরভাগ পরিবার তখনই সহায়তা চায়, যখন স্মৃতিশক্তি হ্রাস ইতিমধ্যেই গভীর পর্যায়ে পৌঁছে যায়।”
মস্তিষ্কের স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে শিকাগোভিত্তিক প্রতিষ্ঠান নিউরোজেন বায়োমার্কিং শনিবার ডিয়ারবর্নের ইনসাইট সেন্টারে (৫১১১ অটো ক্লাব ড্রাইভ, স্যুট ১০১) বিনামূল্যে আলঝাইমার স্ক্রিনিং ইভেন্ট আয়োজন করছে। এই “Memory Matters (স্মৃতি ধারণ)” শীর্ষক ইভেন্ট চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
অংশগ্রহণকারীরা পাবেন বিনামূল্যে রক্তের বায়োমার্কার পরীক্ষা, ডিজিটাল জ্ঞানীয় স্ক্রিনিং, এবং ব্যক্তিগতকৃত মস্তিষ্কের স্বাস্থ্য পরিকল্পনা। ফলাফল জানানো হবে স্ক্রিনিংয়ের কয়েক দিনের মধ্যেই, এবং প্রয়োজনে দেওয়া হবে বিনামূল্যে টেলিহেলথ ফলো-আপ পরামর্শ। সাধারণত এই প্যাকেজের মূল্য প্রায় ৫০০ ডলার।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পরীক্ষায় রক্তে P-tau 217 নামক একটি উপাদানের মাত্রা যাচাই করা হয়, যা আলঝাইমার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। এই প্রাথমিক সনাক্তকরণ ভবিষ্যতে নতুন ওষুধের অ্যাক্সেস, জীবনযাত্রায় পরিবর্তন এবং ক্লিনিকাল ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ এনে দিতে পারে।
ড. আবুরাশেদ বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই স্মৃতিশক্তি হ্রাসকে স্বাভাবিক বলে ধরেন— কিন্তু তা সবসময় স্বাভাবিক নয়। প্রাথমিক সনাক্তকরণ মানে হলো যত্ন, চিকিৎসা ও পরিকল্পনার জন্য একটি বাস্তব সুযোগ।”
নিউরোজেন ইতিমধ্যেই ফ্লিন্ট, কোল্ডওয়াটার এবং শিকাগোতে অনুরূপ ইভেন্ট আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই ধরনের ইভেন্টে অংশগ্রহণকারীদের ২৬ শতাংশের রক্তে P-tau 217-এর মাত্রা বেড়ে ছিল।
ড. আবুরাশেদ আরও বলেন, “এখানে কোনও রেফারেল বা অপেক্ষার ঝামেলা নেই। শুধু আসুন, পরীক্ষা করুন, এবং নিজের মস্তিষ্কের স্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত হোন।” এই বিনামূল্যে স্ক্রিনিংয়ে ৫০ বছর বা তার বেশি বয়সী মাত্র ২০০ জন অংশ নিতে পারবেন। আগ্রহীদের www.mybrainday.com ওয়েবসাইটে আগাম নিবন্ধন করতে হবে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল