আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

ফেডারেল স্থবিরতা, কিন্তু ক্ষুধার বিরুদ্ধে সক্রিয় ডেট্রয়েট

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১২:৫৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১২:৫৮:৫৫ পূর্বাহ্ন
ফেডারেল স্থবিরতা, কিন্তু ক্ষুধার বিরুদ্ধে সক্রিয় ডেট্রয়েট
৬ নভেম্বর ডেট্রয়েট শহরের ক্যাপুচিন সার্ভিস সেন্টারে খাবারের বাক্সে খাদ্যসামগ্রী তুলছিলেন আর্থা হ্যারিস। এদিন ফেডারেল কর্মকর্তারা জানান, মিশিগানের প্রায় ১৪ লাখ SNAP-যোগ্য বাসিন্দা নভেম্বর মাসের সুবিধার মাত্র ৬৫ শতাংশ অর্থ পাবেন/Photo :  David Guralnick, The Detroit News

ডেট্রয়েট, (মিশিগান) ৯ নভেম্বর : মেয়র মাইক ডুগানের কার্যালয় শনিবার জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত মার্কিন সুপ্রিম কোর্টের অস্থায়ী নির্দেশের প্রেক্ষিতে ডেট্রয়েট শহর আগামী সপ্তাহ পর্যন্ত ৯৬টি জরুরি খাদ্য বিতরণ কেন্দ্র খোলা রাখবে। শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মেয়র ডুগান বলেন, শহর কর্তৃক পরিচালিত সব খাদ্য বিতরণ কেন্দ্র “পূর্ণ কর্মী ও কার্যক্ষম অবস্থায়” থাকবে। ফেডারেল সুবিধা নিয়ে চলমান অনিশ্চয়তাকে তিনি “অযৌক্তিক” বলে অভিহিত করেন।
“ওয়াশিংটনে যে বিশৃঙ্খলা চলছে, তার প্রভাব যেন ডেট্রয়েটবাসীর খাদ্য নিরাপত্তায় না পড়ে  আমরা সেটি নিশ্চিত করতে কাজ করছি,” বলেন ডুগান। “আমাদের ১,৪০০ স্বেচ্ছাসেবকের নির্ধারিত সময়ে উপস্থিত থাকা জরুরি, কারণ এই ৯৬টি কেন্দ্র সম্পূর্ণভাবে চালু থাকবে। শহরের ওয়েবসাইটে আমরা নিয়মিত আপডেট জানাব।”
শহর প্রশাসন জানিয়েছে, ডেট্রয়েট প্যান্ট্রিগুলোর জন্য অতিরিক্ত খাবার সরবরাহে ইতিমধ্যেই ১.৭৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। নাগরিকেরা শহরের যে কোনো খাদ্য বিতরণ কেন্দ্রের অবস্থান, সময়সূচি এবং স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়ার বিস্তারিত জানতে www.detroitmi.gov দেখতে পারবেন।
মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (MDHHS) শনিবার এক বিবৃতিতে জানায়, তাদের SNAP EBT বিক্রেতাকে সাময়িকভাবে SNAP সুবিধা প্রদান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বর মাসের যেসব সুবিধা এখনও বিতরণ হয়নি, সেগুলো আদালত বা ফেডারেল সরকারের পরবর্তী পদক্ষেপ না আসা পর্যন্ত স্থগিত থাকবে। “আমরা অত্যন্ত হতাশ যে ফেডারেল সরকারের বিলম্বের কারণে মিশিগানের বাসিন্দাদের মৌলিক খাদ্য সুবিধা ব্যাহত হচ্ছে,” বলেন MDHHS পরিচালক এলিজাবেথ হার্টেল। “এই অনিশ্চয়তা এবং বিভ্রান্তি বাস্তবে লাখো মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে।” SNAP সুবিধা সংক্রান্ত যেকোনো প্রশ্নে স্থানীয় MDHHS অফিসে যোগাযোগ করতে অথবা আপডেটের জন্য MI Bridges পোর্টাল দেখতে বলা হয়েছে।
ফেডারেল অচলাবস্থার মধ্যে রাজ্য পর্যায়ে সহযোগিতার অংশ হিসেবে, গভর্নর গ্রেচেন হুইটমার সম্প্রতি ঘোষণা করেছেন যে রাজ্য সরকার মিশিগানের ফুড ব্যাংক কাউন্সিলকে ৪.৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে, যা ৮৩টি কাউন্টিতে খাদ্য সরবরাহে ব্যবহৃত হবে। তিনি আরও উল্লেখ করেন, “এই কঠিন সময়ে আমরা একসঙ্গে থেকে নিশ্চিত করব, কোনো মিশিগান পরিবার যেন না খেয়ে থাকে না।”
২০২৪ অর্থবছরে, মিশিগানের গড় SNAP পরিবার প্রতি মাসে ৩৩৫.০৩ ডলার সুবিধা পেয়েছে। অর্থাৎ প্রতি ব্যক্তির দৈনিক গড় সহায়তা দাঁড়ায় প্রায় ৫.৬৮ ডলার।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন