আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

শব্দকথা ট্যুরিজমের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০১:১৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০১:১৫:৫১ পূর্বাহ্ন
শব্দকথা ট্যুরিজমের আনুষ্ঠানিক উদ্বোধন
হবিগঞ্জ, ৯ নভেম্বর : “বাংলার প্রকৃতি, বাংলার ঐতিহ্য”— এই মূলমন্ত্র ধারণ করে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন এর পঞ্চম সহযোগী প্রতিষ্ঠান শব্দকথা ট্যুরিজম-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ তথা সিলেট অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশে পরিচিত করার লক্ষ্যেই এই উদ্যোগ।
শনিবার (৮ নভেম্বর) সকালে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক ও লেখক মনসুর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ গবেষক ও বহুমাত্রিক লেখক ড. সুভাষ চন্দ্র দেব, অবসরপ্রাপ্ত অধ্যাপক আল্পনা কর্মকার, হবিগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, অবসরপ্রাপ্ত প্রকৌশলী এ এস এম অলিউল্লাহ, শিক্ষক আবিদুন্নেছা মজুমদার ও নিলুফার ইয়াসমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা এনি মনি দাস, নাট্যভাস্কর পর্ষদের সভাপতি পাপলু চৌধুরী, সাংবাদিক জাবেদ ইকবাল তালুকদার, অ্যাডভোকেট মো. আল আমিন, অ্যাডভোকেট মো. মিলন শাহ, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, নারী উদ্যোক্তা এস কে নাহার, ইসরাত জাহান, গোলাম তৌহিদ কাওছার, আরিফুজ্জামান খান সোহাগসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ভ্রমণপ্রেমীদের নিয়ে মনোমুগ্ধকর লোকগান পরিবেশন করেন গোপী মোহন দাস, প্রভাষক হাবিব খোকন, নুরুন্নাহার শিমুল, চৌধুরী তাওহীদ বিন আজাদ, সৈয়দা বেলী, তাইজুল ইসলাম, সৌম্যশ্রী দেব শ্রেয়াসহ আরও অনেক শিল্পী।
ভ্রমণপ্রেমীরা বলেন, “বাংলাদেশ প্রকৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। এই সৌন্দর্য ও সংস্কৃতিকে পরিকল্পিতভাবে দেশ-বিদেশে তুলে ধরতে পারলে ট্যুরিজম শিল্প থেকে ব্যাপক রাজস্ব আয় সম্ভব। পাশাপাশি আমাদের ঐতিহ্যের পরিচিতি ছড়িয়ে পড়বে বিশ্বমঞ্চে। শব্দকথা ট্যুরিজম-এর শুভ যাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ জন্ম দিবে।”
সারাদিনব্যাপী ভ্রমণের অংশ হিসেবে দেউন্দি শাপলা বিল, সাতছড়ি জাতীয় উদ্যান ও রামগঙ্গা চড়া ঘোরার পর চুনারুঘাট সরকারি কলেজ মাঠে অংশগ্রহণকারী প্রত্যেক ভ্রমণপ্রেমীকে মহামূল্যবান বই উপহার দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন