আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 

দুর্গন্ধে দুঃসহ জীবন শেখঘাটে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:০৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:০৮:৫৬ পূর্বাহ্ন
দুর্গন্ধে দুঃসহ জীবন শেখঘাটে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
সিলেট, ১৩ নভেম্বর : দু’টি পাতা একটি কুঁড়ির পুণ্যভূমি সিলেট—সম্প্রীতি, সংস্কৃতি ও সৌন্দর্যের শহর। কিন্তু এই সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ, সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড (শেখঘাট এলাকা), আজ যেন ময়লা–আবর্জনার শহরে পরিণত হয়েছে। রাস্তাঘাটের পাশে রাখা ডাস্টবিনগুলো থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা সহ্যসীমার বাইরে চলে গেছে। এই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা; কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছেন।
গত ৫ আগস্ট থেকে ওয়ার্ডটি কার্যত অভিভাবকশূন্য অবস্থায় রয়েছে। জনপ্রতিনিধি না থাকায় সঠিক তদারকি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে, বর্তমান সাহসী ও নিষ্ঠাবান জেলা প্রশাসক সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ জানানো হলেও শেখঘাট এলাকায় পরিস্থিতি উল্টো চিত্র ধারণ করেছে।
জানা গেছে, ৬ নভেম্বর থেকে সিটি কর্পোরেশন শহরের বিভিন্ন আবাসিক এলাকা থেকে ডাস্টবিন সরানোর উদ্যোগ নিলেও শেখঘাট ইত্যাদি পয়েন্টে ত্রিমুখী মোড়ের একটি বড় ডাস্টবিন এখনো সরানো হয়নি। এর ফলে পুরো ওয়ার্ডের ময়লা-আবর্জনা সেই স্থানেই ফেলা হচ্ছে। প্রতিদিন ময়লার স্তুপ থেকে ছড়াচ্ছে অসহ্য দুর্গন্ধ।
স্থানীয়দের অভিযোগ, ময়লার দুর্গন্ধে আশপাশে বসবাসকারীরা দুঃসহ জীবনযাপন করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এলাকাবাসী বলেন, এই ডাস্টবিনের পাশে দিয়ে হাঁটা যায় না। নাক চেপে যেতে হয়। ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উন্মুক্তভাবে ময়লা ফেলে রাখলে তা শুধু দুর্গন্ধই নয়, জীবাণু ও সংক্রমণ ছড়িয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। অবিলম্বে শেখঘাট এলাকার ডাস্টবিনটি সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা আশা করছেন, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন একযোগে উদ্যোগ নিলে ১২ নম্বর ওয়ার্ড আবারও হয়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সিলেটের অংশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা