আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

৮ দল চাইছে আলাদা গণভোট, তিন উপদেষ্টার অপসারণ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০২:১০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০২:১৭:১৭ পূর্বাহ্ন
৮ দল চাইছে আলাদা গণভোট, তিন উপদেষ্টার অপসারণ
ঢাকা, ১৪ নভেম্বর: আলাদা গণভোটের তারিখ ঘোষণা এবং তিনজন উপদেষ্টা অপসারণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা রাজনৈতিক দল। শুক্রবার মগবাজার আলফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার ঘোষণা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা এটি পরিবর্তন করে গণভোট আলাদাভাবে আয়োজনের ঘোষণা দেবেন। পাশাপাশি, তিনজন উপদেষ্টা যাঁরা বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের অপসারণেরও দাবি জানান।
ডা. তাহের অভিযোগ করেন, সরকার কমিশনের সুপারিশ যথাযথভাবে মেনে চলেনি এবং একটি দলের সঙ্গে সমঝোতা করে পরিবর্তন আনা হয়েছে, যা জনগণকে হতাশ করেছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে।
তিনি বলেন, প্রশাসনে নির্দিষ্ট দলের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং কমপক্ষে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছেন। তাঁদের অপসারণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ তাদের নাম প্রকাশ করছি না; প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। যদি পরিবর্তন না আসে, পরে প্রকাশের বিষয়টি বিবেচনা করা হবে।
ডা. তাহের আরও জানান, আট দল ও আরও কিছু দল আগামী ফেব্রুয়ারি রোজার আগে জাতীয় নির্বাচন নিশ্চিত করার জন্য মাঠে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সরকারের আচরণ আমাদেরকে একথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এ সরকারের পক্ষে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন অবাধ হওয়ার বিষয়ে আমাদের ভেতরে যথেষ্ঠ সঙ্কা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে।
তিনি জানান, ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে আট দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি