আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

ক্ষমতায় রাখার বা আনার চেষ্টাকারীরা জাতির শত্রু : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৩ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৩ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
ক্ষমতায় রাখার বা আনার চেষ্টাকারীরা জাতির শত্রু : মোমিন মেহেদী
ঢাকা, ২৭ মে : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে আন্দোলন না  করে কোন পক্ষকে ক্ষমতায় রাখার বা আনার চেষ্টাকারীরা জাতির শত্রু। তাদেরকে চিহ্নিত করছে ছাত্র-যুব-জনতা। ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিতে জনজীবন অতিষ্ঠ এবং দেশপ্রেমিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ বিসিডব্লিউ অডিটরিয়ামে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে ২৭ মে সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় মোমিন মেহেদী আরো বলেন, বড় বাজেটের পরিবর্তে ঘাটতিহীন জনবান্ধব বাজেট প্রয়োজন যখন, তখন বড় বাজেট ঘোষণা নামে আমজনতার সাথে প্রতারণা করছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দুর্নীতিবাজচক্র।  এদেরকে প্রতিহত করতে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য নতুনধারার রাজনীতিকদেরকে আরো  দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে রাজনীতির নামে ঐক্য ফ্রন্টসহ বিভিন্ন সময়ে গজিয়ে  ওঠা  প্রতারণার রাজনৈতিকচক্র আমাদেরকে আর প্রতারিত করতে না পারে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি