আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
বহু সংস্থার সমন্বিত তদন্তে দ্রুত ব্যবস্থা

ডিয়ারবর্ন হাইটসের মসজিদে হুমকি : ইলিনয়ের এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১১:৫৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১১:৫৪:২৯ পূর্বাহ্ন
ডিয়ারবর্ন হাইটসের মসজিদে হুমকি : ইলিনয়ের এক ব্যক্তি গ্রেপ্তার
ডিয়ারবর্ন হাইটস, ১৪ নভেম্বর : শহরের একটি মসজিদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে ইলিনয় অঙ্গরাজ্যের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ৬৩ বছর বয়সী কেনেথ গেহর্ক সম্প্রতি আত্মসমর্পণ করেন এবং স্থানীয়, রাজ্য ও ফেডারেল স্তরের একাধিক সংস্থার যৌথ তদন্তের পর এই সপ্তাহের শুরুতে তাকে হেফাজতে নেওয়া হয়। ওয়েইন কাউন্টি শেরিফের অনলাইন রেকর্ড অনুযায়ী, ইলিনয়ের এলগিন শহরের বাসিন্দা গেহর্ককে সোমবার ওয়েইন কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর ফোর্ড রোড ও কিনলোচ স্ট্রিটের কাছে অবস্থিত এক মসজিদে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, গ্র্যান্ড ব্ল্যাঙ্কে একটি গির্জায় মারাত্মক গুলির ঘটনার পরদিনই এই হুমকির ঘটনা ঘটে, যা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছিল। তদন্তে ডিয়ারবর্ন হাইটস পুলিশ বিভাগ, ইলিনয় পুলিশ, ওয়েইন কাউন্টি আইন প্রয়োগকারী সংস্থা, এফবিআইসহ একাধিক সংস্থা অংশ নেয়।
ডিয়ারবর্ন হাইটসের মেয়র মো বেইডন বলেন, “এই ঘটনায় অংশ নেওয়া সকল আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতামূলক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। ডিয়ারবর্ন হাইটস কোনো ধরনের বৈষম্য, হুমকি বা সহিংসতাকে হালকাভাবে নেয় না আমাদের কমিউনিটিতে এসব বরদাস্ত করা হবে না।”
ওয়েইন কাউন্টির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক সামের জাফর বলেন, “ডেট্রয়েট এবং সাউথইস্ট মিশিগান ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন সেন্টারসহ বিভিন্ন সংস্থার পেশাদার তৎপরতার ফলেই এই গুরুতর হুমকি সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে।”
আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের (CAIR) মিশিগান শাখা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ বলেন,
“ঘৃণা-প্রণোদিত সহিংসতার ভয়ে কোনো সম্প্রদায়ের বসবাস করা উচিত নয়। আমরা চাই, সব উপাসনালয়কে ঘৃণা ও ভীতি প্রদর্শন থেকে সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিক।”
তিনি আরও জানান, মিশিগানের মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য CAIR-MI গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছিল। এর আগে আইন প্রয়োগকারী সংস্থা টেক্সাসের একজন ব্যক্তিকে শনাক্ত করে যে ডিয়ারবর্ন হাইটসের ইসলামিক ইনস্টিটিউট অফ আমেরিকায় হুমকিমূলক ফোন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। একই সময়ে ভার্জিনিয়া-ভিত্তিক এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দায়েরের ঘটনাও সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়ে দেয়। ওয়ালিদ মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল আরও শক্তিশালী করার পরামর্শ দেন।
ওয়াশিংটন ডিসি–ভিত্তিক CAIR “মসজিদ ও কমিউনিটি সুরক্ষার সর্বোত্তম অনুশীলন” শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করেছে, যা শুধু মসজিদ নয়, সব উপাসনালয়ের জন্য নিরাপত্তামূলক নির্দেশনা প্রদান করে।
এ বছরের মার্চে প্রকাশিত CAIR-এর বার্ষিক নাগরিক অধিকার প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে ইসলামোফোবিয়া বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। ২০২৪ সালে সংস্থাটি মোট ৮,৬৫৮টি অভিযোগ গ্রহণ করেছে। যা এর ১৯৯৬ সালের প্রথম রিপোর্ট প্রকাশের পর থেকে সর্বোচ্চ সংখ্যা। ২০২৩ সালের তুলনায় এ বছর অভিযোগের হার ৭.৪% বৃদ্ধি পেয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন