আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রচেস্টার হিলসের নিখোঁজ কিশোরী উদ্ধার, ৫১ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১২:০২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১২:০২:১৯ অপরাহ্ন
রচেস্টার হিলসের নিখোঁজ কিশোরী উদ্ধার, ৫১ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
রচেস্টার হিলস, ১৪ নভেম্বর : কর্তৃপক্ষ জানিয়েছে, রচেস্টার হিলসের নিখোঁজ এক কিশোরীকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে এবং তার নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। নিউয়েগো কাউন্টির বাইটলি এলাকার ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। নিউয়েগো কাউন্টি শেরিফের অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তার বিরুদ্ধে পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া, শিশু পর্নোগ্রাফি তৈরি এবং আগ্নেয়াস্ত্র–সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হয়েছে।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের তথ্য অনুযায়ী, গত শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার কথা থাকলেও ১৭ বছর বয়সী রচেস্টার কমিউনিটি স্কুলের ওই ছাত্রী আর বাড়ি ফেরেনি। সোমবার তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। তদন্তে নিউয়েগো কাউন্টির কর্মকর্তারা বিশ্বাস করেন, কিশোরীটি ওই এলাকার কোথাও থাকতে পারে। ডেপুটিরা সন্দেহভাজনের গাড়ি শনাক্ত করেন এবং সেটির সূত্র ধরে একটি বাসস্থানের জন্য তল্লাশি পরোয়ানা নেন।
বৃহস্পতিবার ভোর ২টার দিকে, লিলি টাউনশিপের নর্থ বিংহাম অ্যাভিনিউয়ের ১২০০০ ব্লকের একটি বাড়িতে পরোয়ানা কার্যকর করা হলে কিশোরী ও সন্দেহভাজন দুজনকেই পাওয়া যায়। কিশোরীকে জিজ্ঞাসাবাদ শেষে ওকল্যান্ড কাউন্টির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তারা জানিয়েছেন, কিশোরী নিরাপদে রয়েছে; তবে কোনও শারীরিক ক্ষতি হয়েছে কিনা, তা প্রকাশ করা হয়নি। সন্দেহভাজনকে নিউয়েগো কাউন্টি জেলে স্থানান্তর করা হয়েছে। তার সঙ্গে কিশোরীর আগেই কোনো পরিচয় ছিল কিনা, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে ওকল্যান্ড কাউন্টি কর্মকর্তারা জানান, গত শুক্রবার স্কুল শেষে কিশোরীকে বাস থেকে নামতে দেখা গেলেও সে আর বাড়ি ফেরেনি। গোয়েন্দাদের ধারণা, সে পরিচিত কারও একটি জিপ চেরোকি গাড়িতে উঠেছিল এবং সেখান থেকেই তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস