আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময়

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১২:১৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১২:১৭:০৮ অপরাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময়
লন্ডন, ১৪ নভেম্বর : টাওয়ার হ্যামলেটস বারা কাউন্সিলের আসন্ন নির্বাচনে লেবার পার্টির মনোনীত মেয়রপ্রার্থী সিরাজুল ইসলামের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ‘পিউর চা-ই’ ক্যাফের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর লিলু তালুকদার, কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, সাবেক কাউন্সিলর ছাদ চৌধুরী, বেথনাল গ্রিন ও স্টেপনি সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি সাংবাদিক এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং বিএএমই–র সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছ।
সভায় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মেয়রপ্রার্থী সিরাজুল ইসলামের কাছে নির্বাচনী পরিকল্পনা ও নীতি–সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। তিনি প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে টাওয়ার হ্যামলেটসকে একটি সুন্দর, শান্তিময় ও ঐতিহ্যপূর্ণ চেহারায় ফিরিয়ে আনতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ লক্ষ্যে তিনি রিপোর্টার্স ইউনিটি ও বারার নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রহমান, সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহসভাপতি সাহেদা রহমান, সহসভাপতি জুবায়ের আহমেদ, যুগ্ম সম্পাদক মির্জা আবুল কাশেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, আব্দুল বাছির, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ডা. রেজাউল করিম রেজা, আহাদ চৌধুরী বাবু, জি আর সোহেল, আব্দুল মুমিন ও শিপন মিয়াসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল