আমেরিকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

হবিগঞ্জে পরিবেশ রক্ষায় নাগরিক বন্ধন

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১১:১১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১১:১১:১৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে পরিবেশ রক্ষায় নাগরিক বন্ধন
হবিগঞ্জ, ১৫ নভেম্বর : পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ রোধ ও সুস্থতা রক্ষার দাবিতে হবিগঞ্জে এক নাগরিক বন্ধন কর্মসূচি পালন করেছে ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। আজ ১৫ নভেম্বর (শনিবার) বেলা ১১ টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গনে হবিগঞ্জের নদী, হাওর, জলাশয় ও বনভূমির উপর থেকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও ন্যায় বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস উপলক্ষে অনুষ্ঠিত নাগরিক বন্ধনে নানা শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
'ধরা' হবিগঞ্জ শাখার সভাপতিমন্ডলীর সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রাকৃতজন এর পরিচালক আয়েশা আক্তার, পরিবেশকর্মী আব্দুল হান্নান, তানভীর আহমেদ, সারোয়ার হোসেন, মোঃ শাহিন চৌধুরী, নাট্যকার সিদ্দীকি হারুন, হাসবি সাঈদ চৌধুরী, মহিউদ্দিন রিপন, সাইফুল ইসলাম, অন্তর দাস সৌরভ, নাসরিন আলম, বিলওয়াল হোসেন আরিয়ান প্রমুখ।
বক্তাগণ বলেন, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র প্রকৃতি- পরিবেশের ক্ষতি করছে না, এটি সার্বিক জীবন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে রেখেছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য কম দায়ী হলেও ক্ষতির তালিকায় রয়েছে শীর্ষের দিকে।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব , সচেতনতা ও ন্যায্য রূপান্তর এর জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
হবিগঞ্জ প্রসঙ্গে বক্তারা বলেন,  শিল্পবর্জ্য দূষণ, বৃক্ষ কর্তন, নদী -জলাশয়, হাওর, দখল-দূষিত ও ভরাট হচ্ছে, যা পরিবেশ এবং সভ্যতাকে সংকটে ফেলে দিচ্ছে। হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী, দখলমুক্ত ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে এর স্বাভাবিক প্রভাব নিশ্চিত, সুতাং নদী, সংশ্লিষ্ট খাল ও কৃষি জমিতে শিল্পবর্জ্য নিক্ষেপ বন্ধ করা, খোয়াই - সুতাং নদী খনন, খোয়াই , কুশিয়ারাসহ অন্যান্য নদী থেকে অপরিকল্পিত বালি উত্তোলন বন্ধ করা, খোয়াইমুখ এলাকায় স্তূপ করে রাখা বর্জ্য অপসারণসহ জেলার নদ-নদী হাওর জলাশয় বনভূমি - টিলাকে প্রাকৃতিক পরিবেশে রাখা এবং এইসব বিনষ্টকারীদের শাস্তির আওতায় আনতে হবে।
জলবায়ু পরিবর্তন ও জলাশয় দখল- দূষণের বিরুদ্ধে সরকার, পরিবেশবাদী সংগঠন, অসচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় নাগরিক বন্ধন থেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর

নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর