আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

সিলেট-৪ আসনে প্রবাসীদের সমর্থন পেলেন হেলাল উদ্দিন আহমেদ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ১২:০২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ১২:০২:৫১ অপরাহ্ন
সিলেট-৪ আসনে প্রবাসীদের সমর্থন পেলেন হেলাল উদ্দিন আহমেদ
ওয়ারেন, ১৭ নভেম্বর : আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদের সমর্থনে মিশিগানের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে গতকাল সন্ধ্যা ৭টায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, এবং পরিচালনা করেন ইফতেখার আহমেদ হেলাল। প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ নজরুল ইসলাম বদরুল, শাহাজান রহমান মফিজ, তারিক উদ্দিন, আশরাফুল আমিন, হেলাল আবেদীন, আব্দুল খালিক, জামাল উদ্দিন, সৈয়দ আলী, প্রভাষক আলীম, মোঃ মুসা, কয়েস আহমদ, রানু মিয়া, ওলিউর রহমান, সালমান আহমেদ, মইনুদ্দিন, জালাল আবেদিন, মুন্না, ইয়াসিন আহমদ, হাজী রহিম, হিফজুর রহমান, সুমন আহমেদ, রাসেল, সাব্বির আহমেদ, শামীম, কালাম, কামরুল, কামাল প্রমুখ। সভার শুরুতে  পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাকির হোসেন মুন্না।
আলোচনায় বক্তারা হেলাল উদ্দিন আহমেদকে “উদীয়মান তরুণ নেতৃত্ব, জৈন্তিয়া মায়ের গর্বিত সন্তান, গরীব-দুঃখী মানুষের নেতা ও সিলেট-৪ এর উন্নয়নের স্বপ্নদ্রষ্টা” হিসেবে আখ্যায়িত করেন। সভায় অংশগ্রহণকারীরা বিএনপির মনোনয়নের মাধ্যমে তাকে এমপি হিসেবে দেখতে  চান বলে জানান এবং করতালি দিয়ে সমর্থন প্রকাশ করেন।
সভা সমাপনে অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ উপস্থিত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসের প্রশংসা করেন। তিনি হেলাল উদ্দিনের নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান করতে  সকলকে আহ্বান জানান। সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন