আমেরিকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা
নুর মিয়া সভাপতি, জিয়া উদ্দিন সেক্রেটারি

মিশিগানে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০১:৩৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০১:৩৫:৫৩ পূর্বাহ্ন
মিশিগানে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব
বাম থেকে  মোহাম্মদ নুর মিয়া সভাপতি, জিয়া উদ্দিন আহমদ সেক্রেটারি

ওয়ারেন/হ্যামট্রাম্যাক ১৮ নভেম্বর: হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুর মিয়া। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় ওয়ারেন শহরের বিসমিল্লাহ রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা মিলাদ হোসেন চৌধুরী। সভায় নবীগঞ্জ উপজেলার উপদেষ্টা, প্রতিনিধি এবং আজীবন সদস্যরা উপস্থিত থেকে সভাপতি পদে নির্বাচন সম্পন্ন করেন। দুই বছর মেয়াদী এই কমিটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ নুর মিয়া। নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল হক। নির্বাচনের পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুর মিয়াকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে একই সময় হ্যামট্রাম্যাকের আলাদিন রেস্টুরেন্টে উপদেষ্টা আলী আজগরের সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার এক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন সেক্রেটারি মনোনীত হন জিয়া উদ্দিন আহমদ। এছাড়া আয়াত আলীকে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয় ।
প্রসঙ্গত, মিশিগানে বসবাসরত হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত ‘হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান’ রাজ্যের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন।
গত ৯ নভেম্বর সংগঠনের সাধারণ সভা শেষে গুরুত্বপূর্ণ তিনটি পদে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে সভাপতির পদটি নবীগঞ্জ উপজেলার ভাগ্যে নির্ধারিত হয়। আর সেক্রেটারির পদ যায় শায়েস্তাগঞ্জ উপজেলার ঝুলিতে। লটারি বিজয়ী উপজেলাগুলোকে ২৪ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান ও সেক্রেটারি আতাউর রহমান। এরই ধারাবাহিকতায় রোববার নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ পৃথক বৈঠকে মিলিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন ও মনোনয়ন চূড়ান্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব

মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব