আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্টের নতুন কমিটির অভিষেক

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০১:০৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০১:০৩:১৯ পূর্বাহ্ন
ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্টের নতুন কমিটির অভিষেক
ওল্ডহাম, ২১ নভেম্বর : বিপুল উৎসাহ উদ্দীপনায়, অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিওনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান ও ডিনারপার্টি গত ১৯  নভেম্বর রাত ৭ ঘটিকায় ওল্ডহামের দি গ্রান্ড ভ্যানুতে  সফলভাবে সম্পন্ন  হয়েছে।  সংগঠনের রিজিওনাল চেয়ারম্যান  নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটি ও  উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত এবং শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। 
বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম‍্যানচেষ্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ জুবায়েদ হোসেন।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের পেট্রন  বিশিষ্ট সাংবাদিক  ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেটের সাবেক সেক্রেটারি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইউম কয়ছর, সংগঠনের কেন্দ্রীয় কো- কনভেনর মাসুদ আহমদ, সংগঠনের ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার ওবিই, ওয়রিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন, টেমস সাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার শিবলী আলম, ডেপুটি লর্ড লেফটেন‍্যান্ট আলী আকবর ওবিই, কিথলি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ফুলজার হোসেন, কাউন্সিলার মোহন আলী, কাউন্সিলার আব্দুল মালিক, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা  ড: নজরুল ইসলাম, আলহাজ্ব সুরাবুর রহমান, ও  সৈয়দ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।  কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বদরুল ইসলাম রফু।
সভায় রিজিওনাল নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন সংগঠনের ট্রেজারার সুহেল মিয়া, উপদেষ্টা গনি চৌধুরী, রুহেল আমিন রুহেল, আব্দুল মান্নান মনাফ, সৈয়দ সাদেক আহমেদ, শেখ জাফর আহমেদ, শিপার মিয়া, মুজিবুর রহমান, সৈয়দ মোহাম্মদ কাহের,আনছার উদ্দিন, আব্দুর রুউফ তালুকদার, ও এনামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন ও বিশেষ অতিথির  মাধ্যমে সংগঠনের প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়ন কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এম এ ফাইটার রচডেল দল।
প্রধান অতিথি সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সংগঠনের কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করে তিনি প্রবাসীদের দাবি দাওয়ার ব্যাপারে একটি প্রতিনিধি দল নিয়ে হাইকমিশনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। 
বিশেষ অতিথি সংগঠনেরর পেট্রন  বিশিষ্ট সাংবাদিক  ও কমিউনিটি ব্যাক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী বলেন, সিলেট আর্ন্তজাতিক বিমানবন্দরকে পুর্ণাঙ্গ বিমানবন্দরে রূপ দান, ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস চালু ও ডবল লাইনে উন্নীত করণ, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার  জোর দাবি জানান। 
 আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়, কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহুর্ত প্রশাসনিক অবহেলার ছায়ায় বঞ্চনার শিকার হচ্ছি, এটা কোনো অবস্থাতেই  মেনে নেওয়া হবে না  বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর  সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে নতুন কমিটি আগামী দু'বছর লকাল কমিউনিটির উন্নয়নে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেট বাসীর দাবি দাওয়ার ক্যাম্পেইনে ও মানবতার কল্যাণে কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। 
সভাপতির সমাপনী বক্তব্যে মো: নাজমুল ইসলাম বলেন, গ্রেটার সিলেটের মানুষদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সংস্কৃতি বিকাশের জন্যই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। তিনি সিলেট বিভাগের অবহেলিত এলাকা, অবকাঠামোগত দুরবস্থা, ও প্রবাসীদের প্রশাসনিক জটিলতার নানা সমস্যা তুলে ধরেন এবং সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।
সভায়  ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সংগঠনের  কেন্দ্রীয় কনভেনর  বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের  লিখিত প্রস্তাবে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, এয়ারপোর্টে প্রবাসীদের নানা ধরনের  হয়রানি বন্ধ,  সিলেট ওসমানী বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু,  
হাইকমিশনে নো-ভিসা ফি, ও বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি ট্রেন লাইনের সংস্কার ও উন্নতিকরন, ডিসেম্বর মাসের মধ্যে বিমানের ভাড়া হ্রাস ও সিলেটের প্রতি বৈষম‍্য দূরিকরণের দাবী জানান। দাবী না মানলে অচিরেই বাংলাদেশে রেমিট‍্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয় ।
অন্যান্য বক্তারা সতর্ক করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বময়  কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে  হুশিয়ারি প্রদান করেছেন।। 
এছাড়াও সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ