আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

বাংলাদেশে আবারও ভূমিকম্প

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০১:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০১:৫৩:৪৬ পূর্বাহ্ন
বাংলাদেশে আবারও ভূমিকম্প
ঢাকা, ২২ নভেম্বর : আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। শনিবার (২২ নভেম্বর) সকালে সাভারের বাইপাইল এলাকায় এই মৃদু কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩। সকাল ১০টা ৩৬ মিনিটে এটি রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।
এর একদিন আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি তুলনামূলক শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলা কেঁপে ওঠে। ওই কম্পনের মাত্রা ছিল ৫.৭ এবং এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
আবহাওয়া দপ্তর জানায়, শুক্রবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই