আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

মিশিগানে থ্যাঙ্কসগিভিং ভ্রমণ ইতিহাস গড়তে চলেছে

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০২:৫১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০২:৫১:০৩ পূর্বাহ্ন
মিশিগানে থ্যাঙ্কসগিভিং ভ্রমণ ইতিহাস গড়তে চলেছে
ডেট্রয়েট, ২২ নভেম্বর : এই বছর থ্যাঙ্কসগিভিং ছুটিতে মিশিগানে ভ্রমণ নতুন রেকর্ড ছুঁতে পারে বলে জানিয়েছে এএএ–দ্য অটো ক্লাব গ্রুপ। সংস্থাটি সম্প্রতি জানিয়েছে, ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে প্রায় ২.৬ মিলিয়ন মিশিগানবাসী বাড়ি থেকে অন্তত ৫০ মাইল দূরে ভ্রমণ করবেন। যা গত বছরের তুলনায় ১.৪ শতাংশ বেশি।
এএএ–র ভ্রমণ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেবি হাস এক বিবৃতিতে বলেন, “মিশিগানের বাসিন্দারা এই বছর রেকর্ড-ব্রেকিং ভ্রমণ পরিকল্পনার মাধ্যমে থ্যাঙ্কসগিভিং চেতনাকে আলিঙ্গন করছেন। রাজ্যজুড়ে সড়কপথে যাওয়া হোক বা দেশজুড়ে উড়োজাহাজে, মানুষ প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্যই ভ্রমণ বেছে নিচ্ছেন।” তিনি আরও জানান, ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা থাকলেও ভ্রমণকারীরা নমনীয়তা ও স্থিতিস্থাপকতা দেখাচ্ছেন এবং অধিকাংশই গাড়ি ভ্রমণের ওপর নির্ভর করছেন।
এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানিয়েছে, সম্প্রতি শেষ হওয়া দেশের দীর্ঘতম সরকারি বন্ধের সময় আরোপিত সীমাবদ্ধতা তুলে নেওয়ায় ডেট্রয়েট মেট্রোসহ দেশের ৪০টি প্রধান বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চলাচল এখন স্বাভাবিক হবে।
এএএ–র তথ্য অনুযায়ী, এই বছর মিশিগানের মোট ভ্রমণকারীদের মধ্যে ২.৩ মিলিয়ন সড়কপথে ভ্রমণ করবে (গত বছরের তুলনায় প্রায় ১% বেশি)। ২২৪,০০০ এর বেশি বাসিন্দা বিমান ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। ৮০,০০০ এর বেশি বাস, ট্রেন ও ক্রুজসহ অন্যান্য পরিবহন ব্যবহার করবে (যা গত বছরের তুলনায় প্রায় ৮% বেশি)।
এএএ জানায়, থ্যাঙ্কসগিভিং যুক্তরাষ্ট্রের বছরের সবচেয়ে ব্যস্ততম ভ্রমণ মৌসুম। ২০২৫ সালে দেশজুড়ে ৮১.৮ মিলিয়ন আমেরিকান থ্যাঙ্কসগিভিং ভ্রমণে বের হবেন বলে ধারণা করা হচ্ছে—যা গত বছরের তুলনায় ১.৬ মিলিয়ন বেশি। জাতীয়ভাবে এই ভ্রমণকারীদের মধ্যেপ্রায় ৭৩ মিলিয়ন সড়ক ভ্রমণ করবে। ৬ মিলিয়নের মতো বিমান ভ্রমণ করবে (২০২৪-এর তুলনায় ২% বেশি)
প্রায় ২৫ মিলিয়ন বাস, ট্রেন বা ক্রুজে যাত্রা করবে (৮.৫% বৃদ্ধি)
এএএ জানিয়েছে, থ্যাঙ্কসগিভিং–এ ফ্লোরিডা বিশেষ করে অরল্যান্ডো, ফোর্ট লডারডেল ও মিয়ামি যুক্তরাষ্ট্রের শীর্ষ ভ্রমণ গন্তব্য। আন্তর্জাতিক ভ্রমণে জনপ্রিয় শহরগুলো হলো প্যারিস, আমস্টারডাম ও ভিয়েনা।
Source: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা