আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

নরক

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১২:১০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১২:১১:০৪ অপরাহ্ন
নরক
বাড়ি বহুদূর
গাঁও রূপাপুর।
ভরা সংসার
সবই ছিল তার।
কিন্তুগো হায়
বিয়ে ভেঙে যায়
কারণ একটাই
যৌতুক চাই।

প্রাণে কত সয়
স্বামী খালি কয়,
'আরো নিয়ে আয়'।
টাকা কই পায়।
মারধোর খায়
কেঁদে পড়ে পায়,
'বাপ মা নাই
কার কাছে যাই।'

তবু ভাঙে ঘর
হায় তারপর
আসে ও ঢাকায়
কাজের আশায়।

নেমে বাস থেকে
কারে কয় ডেকে,
দাও ওগো ঠাঁই
কেউ চেনা নাই।
একা একা ভাবে
কোনদিকে যাবে।
এসে পায় পায়
রাতটা ঘনায়।
হায় হায় হায়
ভাত কই পায়!
প্রাণ ধড়ফড়
ভয়ে থর থর।

থমথমে রাত
হায়েনার হাত
থাবাটা বসায়
ও-যে অসহায়।

ধর্ষিতা নারী
করে আহাজারি।
কাঁদে অবিরাম
কুলসুমি নাম।

এক মেয়েলোক
বলে, 'যাই হোক
চল যাবি সাথে
ভয় নেই তাতে।
ভালো কাজ পাবি
আয় আয় যাবি।'

কই জানি নেয়
বিকি করে দেয়
পাঁচশো টাকায়
ঘোর আঁধিয়ায়।
ভোলে ছলনায়
থই যে-না পায়।
নরক নরক
গলি ভয়ানক।

পালাই আশায়
কত মার খায়।
নিদয় নরকে
মরে ধুঁকেধুঁকে।

তবু সাজগোজ
শুধু করে খোঁজ
'খদ্দের কই
পথ চেয়ে রই। '

জাহান আরা খাতুন
হবিগঞ্জ
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন