আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

ডেট্রয়েট দুর্গা টেম্পলের একনিষ্ঠ  ভক্ত সমরেশ দাশ আর নেই

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:১২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:১২:৫৪ পূর্বাহ্ন
ডেট্রয়েট দুর্গা টেম্পলের একনিষ্ঠ  ভক্ত সমরেশ দাশ আর নেই
ডেট্রয়েট, ২৩ নভেম্বর : ডেট্রয়েটের দুর্গা টেম্পলের একনিষ্ঠ ভক্ত সমরেশ দাশ আর নেই। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে ডিএমসি হার্পার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সমরেশ দাশ ব্যক্তি জীবনে অত্যন্ত ভদ্র, অমায়িক ও সবার প্রতি সদালাপী ছিলেন। দুর্গা টেম্পল ডেট্রয়েটের বিভিন্ন অনুষ্ঠান, পূজা ও সেবা কার্যক্রমে তিনি নিয়মিত অংশ নিতেন এবং ভক্তদের কাছে পরিচিত ছিলেন তাঁর সরলতা ও নিবেদিত মনোভাবের জন্য।
তাঁর মৃত্যুতে ডেট্রয়েটের বাঙালি হিন্দু সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তরা জানিয়েছেন, সমরেশ দাশের মতো নিষ্ঠাবান ও পরোপকারী মানুষের অপূরণীয় শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে। শেষকৃত্য ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়টি পরে জানানো হবে বলে ডেট্রয়েটের দুর্গা টেম্পলের ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন