আমেরিকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:০৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:০৭:২৯ অপরাহ্ন
বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রের মৃত্যু
মুম্বাই, ২৪ নভেম্বর : বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। তবে পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। প্রযোজক ও পরিচালক করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন, “একটি যুগের অবসান…”।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তিনি মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও সোমবার সকালে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রবীণ এই অভিনেতার প্রয়াণের সময় তার বাসার সামনে কড়া নিরাপত্তা বজায় রাখা হয় এবং একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। পবনহংস শ্মশানে হেমা মালিনী ও এশা দেওলকে দেখা গেছে বলেও জানিয়েছে পত্রিকাটি।
এর আগে চলতি মাসের শুরুতেই সামাজিক মাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। তখন তার মেয়ে এশা দেওল জানিয়েছিলেন, “মিডিয়া ভুল খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারকে গোপনীয়তা দিন।”
১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ক্যারিয়ারের শুরুতে ষাটের দশকে ‘অনপধ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’ এবং ‘আয়া সাওয়ান ঝুম কে’-এর মতো সিনেমায় সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন।
পরবর্তীতে তিনি অ্যাকশন এবং রোম্যান্টিক হিরো হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’-এর মতো কালজয়ী সিনেমাগুলো তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর করে রেখেছে। তার সুঠাম দেহ এবং অ্যাকশনের জন্য ভক্তরা তাকে ভালোবেসে ‘হি-ম্যান’ উপাধি দিয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে উচ্চশিক্ষায় তিরোনা বড়ুয়ার সাফল্য, গর্বিত পরিবার

লন্ডনে উচ্চশিক্ষায় তিরোনা বড়ুয়ার সাফল্য, গর্বিত পরিবার